News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি নেতৃত্বাধীন সরকারের অত্যাচার শীঘ্রই প্রকাশ পাবে ঃ মেধা পাটকর
Image

বিজেপি নেতৃত্বাধীন সরকারের অত্যাচার শীঘ্রই প্রকাশ পাবে ঃ মেধা পাটকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ বিজেপি নেতৃত্বাধীন সরকারের অত্যাচার দেশের কাছে শীঘ্রই প্রকাশ পাবে৷ শুধু তাই নয়,  হিন্দু মৌলবাদী বাহিনীর সময়ও শীঘ্রই সমাপ্ত হবে৷ রাজ্য সফরে এসে বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকর এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন৷

শনিবার রাজ্যে এসে সাংসদ জীতেন্দ্র চৌধুরী এবং সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের সাথে গন্ডাছড়া মহকুমা সফরে যান মেধা পাটকর৷ সেখানে রাজ্য সরকারের অত্যাচারের নমুনা উপলব্ধি করেছেন বলে দাবি মেধার৷ তিনি সেখানে স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের কাছ থেকে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের অত্যাচারের বর্ণনা শুনেছেন৷ স্থানীয় হাতিমাথা এলাকায় একটি পথসভাতেও এদিন তিনি অংশ নেন৷

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মেধা পাটকর বলেন, ক্ষমতার যখনই পরিবর্তন হয়েছে, বামপন্থীদের কখনোই থামানো যায় না৷ ফলে, এরাজ্যেও বামপন্থীদের কোনভাবেই থামানো যাবে না৷ তাঁর কথায়, বিজেপি নেতৃত্বাধীন সরকারের অত্যাচার সমগ্র দেশের কাছে প্রকাশ পাবে৷ সাথে যোগ করেন, হিন্দু মৌলবাবাদী বাহিনীরও সময় শীঘ্রই সমাপ্ত হবে, সেবিষয়ে সচেতন থাকা খুবই প্রয়োজন৷ এদিন তিনি বিজেপির বিরুদ্ধে তোগ দাগলেও, বামপন্থীদের উপর ক্রমাগত অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার কোন ঘোষণা দেননি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top