News Flash

  • Home
  • Uncategorized
  • নানা অনুষ্ঠানে রাজপ্রাসাদে চলছে কের পুজা
Image

নানা অনুষ্ঠানে রাজপ্রাসাদে চলছে কের পুজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ শনিবার সকাল থেকে শুরু হয়েছে উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদে কের পুজা৷ চলবে রবিবার পর্যন্ত৷ কের পুজাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদকে ঢেলে সাজানো হয়েছে৷ উল্লেখ্য, ত্রিপুরায় রাজাদের আমল থেকে এই কের পুজা সম্পূর্ণ নিজস্ব ঘরানায় হয়৷ কের পুজায় চন্তাই রাজাই হলেন সর্বেসর্বা৷ তিনিই কের পুজার সমস্ত আচার অনুষ্ঠান করে থাকেন৷ শুধু কের পুজাই নয়, তিনি চতুর্দশ দেবতা মন্দিরে খার্চিা পুজার সমস্ত আচার অনুষ্ঠান করে থাকেন৷ কথিত আছে, কের পুজা উপলক্ষে  চন্তাই রাজা আড়াই দিনের জন্য ত্রিপুরার মহারাজার দায়িত্ব পালন করতেন৷ অন্যান্যবারের মতো এবারও কের পুজাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট সীমানা দেওয়া হয়েছে৷ এই সীমানা চতুর্দশ দেবতা বাড়ি ছাড়াও বর্তমান উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদের সীমানা নিয়ে দুটি দিঘির চারদিকে কের এর সীমানা নির্ধারণ করা হয়েছে৷ যদিও এই সীমানা আগে আরও অনেক বড় ছিল৷ কিন্তু, বর্তমানে যানবাহনের সংখ্যা বৃদ্ধি  এবং আবাসিকদের আধিক্যের ফলে এই সীমানা ছোট করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top