News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ ভারত সফরে রাষ্ট্রপতি, ব্যস্ত সময়ের মাঝে দেখতে যাবেন করুণানিধিকে
Image

দক্ষিণ ভারত সফরে রাষ্ট্রপতি, ব্যস্ত সময়ের মাঝে দেখতে যাবেন করুণানিধিকে

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): শনিবার, ৪ আগস্ট দক্ষিণ ভারত সফরে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৪-৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ ভারতেই থাকবেন রাষ্ট্রপতি। ৪-৭ আগস্ট তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কেরল যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ব্যস্ত সময়ের মাঝে দেখতে যাবেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম করুণানিধিকে। রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, ৪-৭ আগস্ট তেলেঙ্গানা এবং কেরল সফরে যাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরই মাঝে ৫ আগস্ট, রবিবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে যাবেন রাষ্ট্রপতি। অত্যন্ত ব্যস্ত সময়ের মাঝে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি। কাবেরী হাসপাতালে বিগত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম করুণানিধি। করুণানিধিকে দেখতেই কাবেরী হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় তেলেঙ্গানায় পৌঁছন রাষ্ট্রপতি। পরের দিন ৫ আগস্ট আইআইটি হায়দরাবাদ-এর সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। ওই দিনই, করুণানিধিকে দেখতে কাবেরী হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি। এরপর ৬ আগস্ট তিরুবনন্তপুরমে ‘ফেস্টিভ্যাল অফ ডিমোক্রেসি’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। দক্ষিণ ভারত সফরের অন্তিম দিনে, ৭ আগস্ট থ্রিসুর-এর সেন্ট. থমাস কলেজের শতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। ওই দিনই দিল্লি ফিরবেন রাষ্ট্রপতি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top