News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে অনুজকে পিটিয়ে খুন করল অগ্রজ
Image

কমলাসাগরে অনুজকে পিটিয়ে খুন করল অগ্রজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ বড় ভাইয়ের হাতে খুূন হয়েছেন তারই ছোট ভাই৷ ঘটনাটি ঘটেছে কমলাসাগর লেম্বুতলী অঞ্চলের রামপুরহাট এলাকায়৷ জানা গিয়েছে, কমলাসাগরের লেম্বুতলির রামপুরহাট এলাকার বাসিন্দা প্রাণেশ চৌধুরী এবং গণেশ চৌধুরী৷ এরা সহোদার দুই ভাই৷ দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল বলে জানান স্থানীয় জনগণ৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে প্রায় প্রতিনিয়ত এই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকত৷ কখনও কখনও পরিস্থিতি চরম আকার ধারণ করলে প্রতিবেশীদের হস্তক্ষেপে সাময়িক শান্ত হত৷ বহুবার এলাকার গুণীজনরা সালিশি সভার মাধ্যমে তাদের সমঝোতাও করিয়ে দিয়েছেন৷ তাতে অবশ্য কোনও লাভ হত না৷ কিছুদিন মোটামুটি ঠিকঠাক থাকার পর আবার দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যেত৷ দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকে৷ এর চরম পরিণতি হল শনিবার সকালে৷ অন্যান্য দিনের মতো আজও বড়ভাই প্রাণেশ চৌধুরী এবং ছোটভাই গণেশ চৌধুরীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়৷ শুরু হয় হাতাহাতি, মারামারি৷ এক সময় বড় ভাই প্রাণেশ চৌধুরী উত্তেজিত হয়ে ছোটভাই গণেশকে আঘাত করে৷ এতে প্রচন্ড আহত হয়৷ ছোট ভাইয়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু, হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ চিকিৎকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বড়ভাই প্রাণেশ চৌধুরী পালিয়ে গেছে৷ ইত্যবসরে খবর পেয়ে পুলিশ ছুটে এসে প্রাথমিকভাবে তদন্ত করে গণেশ চৌধুরীর মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ বড় ভাই প্রাণেশ চৌধুরীর বিরুদ্ধে তানায় এক অভিযোগ দায়ের করেছেন গণেশের পরিবারের লোকজন৷ জানা গিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে৷ এই খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top