News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের বদলে জল ভর্তি সিলিন্ডার
Image

গ্যাসের বদলে জল ভর্তি সিলিন্ডার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩ আগস্ট৷৷ রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের বদলে জল ভর্তি সিলিন্ডার গ্রাহকদের মধ্যে বিক্রি করা হচ্ছে৷ ঘটনায় আজ কদমতলা এলাকার পালপাড়ায় চরম উত্তেজনা বিরাজ করে৷ এরকম অভিযোগ গ্যাস এজেন্সির বিরুদ্ধে নতুন নয়৷ আজ কদমতলা থানাধীন পালপাড়াতে উজ্জল পালের স্ত্রী বাবলি পাল উজ্জলা যোজনায় মাস খানেক পূর্বে গ্যাসের সংযোগ নেয়৷ যথারিতি প্রথমে সিলিন্ডার-সহ গ্যাসের চুল্লি নিয়ে আসেন৷ কিন্তু আজ থেকে পাঁচদিন পূর্বে একইভাবে ১ হাজার ৫০ টাকা দিয়ে ধর্মনগরের ত্রিপুরেশ্বরী গ্যাস এজেন্সি থেকে একটি সিলিন্ডার নিয়ে আসেন৷ কিন্তু কয়েকদিন জালানোর পর দেখতে পান সিলিন্ডারে গ্যাস নেই৷ এর পরিবর্তে জলে ভর্তি সিলিন্ডারটি৷ আজ সংবাদ কর্মীদের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেন বাবলি ও তার স্বামী উজ্জল দুজনেই৷ দেখা যায় সিলিন্ডার থেকে গলগল করে জল বেরিয়ে আসছে৷ তানিয়ে সরসপুর পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে হইছৈই পড়ে যায়৷ ঘটনা জানা জানি হতেই কদমতলা বাজারের পল্লব নামে এক যুবক এসে তাদের হুমকি দিয়ে বলে খবর প্রকাশ করলে তাদের বিরুদ্ধে থানায় মামলা নাকি করবেন ত্রিপুরেশ্বরী এজেন্সি৷ তাতে অনেকটা ভয়গ্রস্থ হয়ে পড়েন বাবলি ও তার স্বামী৷ নিজের ক্ষোভের কথা জানান সংবাদিকদের সামনে৷ নিজের গাঢ়ের কড়ি খরচ করে নায্য মূল্য দিয়ে সিলিন্ডার ক্রয়ারে গ্যাসের বদলে জল পান৷ তারপর আবার গ্যাস এজেন্সি তাদের বিরুদ্ধে মামলার হুমকি দিচ্ছে৷ একোন রাজ্য! তাছাড়া এভাবে সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল পাওয়া নতুন কোন বিষয় নয়৷ একাধিকবার এই ঘটনা ঘটে চুরাইবাড়িতে ও হয়েছে৷ তাই গ্রাহকরা পড়ছেন মহাসংকটে৷ খুদ এজেন্সি যদি এই ভাবে গ্রাহকদের হয়রানি করে তাহলে অবৈধ সাব-এজেন্সগুলি (অনুমোদনহীন) কিনাইবা করতে পারে৷ দীর্ঘদিন ধরে কদমতলাতে গ্যাস এজেন্সির দাবি উঠলেও অজ্ঞাত কারনে তা হচ্ছে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top