News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজে ছাত্র ভর্তি নিয়ে জটিলতা শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ
Image

কলেজে ছাত্র ভর্তি নিয়ে জটিলতা শিক্ষা অধিকর্তার অফিসে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভর্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ আর এই জটিলতা উত্তরোত্তর

কলেজে ছাত্র ভর্তি নিয়ে জটিলতলার প্রতিবাদে এনএসইউআইয়ের বিক্ষোভ উচ্চ শিক্ষা অধিকর্তার অফিসে৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

বৃদ্ধি পেয়ে যাচ্ছে৷ ছাত্র সংগঠন এনএসইউআই অভিযোগ করেছে, এই জটিলতা নিরসনে কোনও উদ্যোগ নিচ্ছে না উচ্চশিক্ষা দফতর৷ তাদের দাবি, অবিলম্বে কলেজগুলিতে ছাত্র ভর্তি সংক্রান্ত যাবতীয় জটিলতা দূর করতে হবে৷ তাছাড়া ছাত্র সংগঠন এনএসইউআই উচ্চশিক্ষা দফতরের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ এনে শুক্রবার দুপুরে শিক্ষা দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে৷ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এনএসইউআইয়ের তরফ থেকে জানানো হয় শত শত ছাত্র-ছাত্রীকে বিনা শর্তে কলেজে ভর্তি করতে হবে৷ এই দাবিতেই এনএসইউআয়ের বিক্ষোভ৷ তাঁরা জানান, অবিলম্বে যদি শিক্ষা দফতর বিনা শর্তে কলেজগুলিতে ছাত্র-ছাত্রীদেরকে ভর্তির সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী দিনে এনএসইউআই আরও বৃহত্তর আন্দোলনে যাবে৷
এদিকে, শুক্রবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, এবছর রাজ্যের ২২টি ডিগ্রী কলেজে মোট ১৬ হাজার ৭৮১ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে৷ এর মধ্যে ১০৬৯ জন বিএসসি পিওর সায়েন্স, ১০৬৭ জন বিএসসি বায়ো সায়েন্স, ৬১২ জন বিকম এবং বাকিরা কলা বিভাগে ভর্তি হয়েছে৷ তাছাড়া তিনি আরও জানান, বর্তমানে রাজ্যের কলেজগুলিতে রয়েছেন ৪৭৫ জন এসিঃ প্রফেসার, ২৬২ জন স্নাতকোত্তর শিক্ষক এবং ২৯২ জন গেস্ট লেকচারারা

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top