News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের লড়াইয়ে টিকে থাকল ভারত
Image

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের লড়াইয়ে টিকে থাকল ভারত

বার্মিংহ্যাম, ৪ অাগস্ট (হি.স.) : বিরাট কোহলির ব্যাটে ভর করে প্রথম টেস্ট জয়ের লড়াইয়ে টিকে থাকল ভারত৷ এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮৭ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে কার্যত ইংরেজ পেসারদের সামনে দাঁড়াতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা৷ প্রথম ইনিংসে ১৪৯ রানের একটি ইনিংস খেলে ভারতকে সম্মানজনক জায়গায় নিয়ে আসেন অধিনায়ক কোহলি৷ তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে ‘মেন ইন ব্লু’৷ ৪৩ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক৷ তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন উইকেট কিপার দীনেশ কার্তিক৷ চতুর্থ দিনেই টেস্ট জয়ের জন্য ভারতের আর ৮৪ রানের প্রয়োজন৷ দ্বিতীয় ইনিংসেও ভারতের পক্ষে লড়াইটা করলেন একমাত্র বিরাট কোহলি৷ ইশান্ত-অশ্বিন পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণ সামলাতে না পেরে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড৷ প্রথম ইনিংসের অ্যাকশন রি-প্লে’র মত দ্বিতীয় ইনিংসেও কুককে ফিরিয়ে ব্রিটিশ শিবিরে প্রথম ধাক্কা দিয়েছিলেন অশ্বিন৷
তৃতীয় দিনের শুরুতেই জেনিংস ও রুটকে ফিরিয়ে ইংল্যান্ডের টপঅর্ডারে ধস নামান রবিচন্দ্রন৷ জেনিংস (৮) ও রুট (১৪) দু’জনেই অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ধরা দেন৷ বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে ডেভিড মালান বিপর্যয় রোধের চেষ্টা করেন বটে, তবে ভারতীয় বোলারদের সামনে কখনই স্বস্তিতে ছিলেন না দু’জনেই৷ অল্প রানের ব্যবধানে পাঁচটি উইকেট নিয়ে ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে ছন্নছাড়া করে দেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা৷ দ্বিতীয় ইনিংসে ১৮০ রানেই অলআউট হয়ে যায় রুটবাহিনী৷ তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ১১০ রান৷ জয়ের জন্য বিরাটদের প্রয়োজন ৮৪ রান৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top