News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস, আটকে পড়েছে দূরপাল্লার ট্রেন
Image

হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত ইস্পাত এক্সপ্রেস, আটকে পড়েছে দূরপাল্লার ট্রেন

হাওড়া, ২ আগস্ট (হি.স.): হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন এবং গার্ড কামরা| রেল দুর্ঘটনার সময় ইস্পাত এক্সপ্রেসের ভিতরে কোনও যাত্রী না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার কোনও খবর নেই| তবে, আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন| বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ কারশেড থেকে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকাই বেলাইন হয়ে যায় ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন এবং গার্ড কামরা| এর ফলে হাওড়া স্টেশনের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়| আটকে পড়ে বেশ কিছু দূরপাল্লার ট্রেন| প্রায় ৩ ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস| ১৮৪১০ পুরী-হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেসকে সাঁতরাগাছি স্টেশনে ঘুরিয়ে দেওয়া হয়| তবে, লোকাল ট্রেন পরিষেবায় কোনও রকম বিঘ্ন হয়নি| স্বাভাবিক ছন্দেই চলাচল করেছে লোকাল ট্রেন|

রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ কারশেড থেকে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ১২৮৭১ ইস্পাত এক্সপ্রেস| ইস্টার্ন রেলওয়ে জুরিশডিকশনে আচমকাই বেলাইন হয়ে যায় ইস্পাত এক্সপ্রেসের ইঞ্জিন এবং গার্ড কামরা| এর ফলে হাওড়া স্টেশনের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়| জোর তত্পরতায় রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা| আটকে পড়েছে বেশ কয়েকটি দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেন| কি কারণে লাইনচ্যুত হল ইস্পাত এক্সপ্রেস, তা খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top