News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সভা ঠেকাতে গিয়ে ফের হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের
Image

বিজেপির সভা ঠেকাতে গিয়ে ফের হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের

কলকাতা, ৩ আগস্ট (হি.স.) : বিজেপির সভা ঠেকাতে গিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টে আবার মুখ পুড়ল রাজ্য সরকারের । আগামী রবিবার হাওড়ার অবনী মলের সামনে সভা করতে চেয়েছিল বিজেপি । সেই সভার অনুমতি দেন নি হাওড়ার পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী । আজ পুলিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিজেপি মামলা করলে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষাণ কাপুরের ডিভিশন বেঞ্চ সভার স্থান পরিবর্তন করে পুলিশকে সভার অনুমতি দেবার নির্দেশ দেয় । সেইসঙ্গে ওই সভার সম্পূর্ণ নিরাপত্তা দেবার ব্যবস্থা করতে বলা হয় ।

৫ তারিখ, রবিবার, বিজেপি হাওড়ার অবনি মলের সামনে একটি জন সমাবেশ ডাকে । সেখানে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও কেন্দ্রীয় নেতাদের আসার কথা । সেই সভার জন্য গত ৩০শে জুলাই হাওড়া পুরসভার কাছে আনুমতি চাওয়া হয় । পুরসভা টাকা নিয়ে অনুমতি দেয় । লিখিত ভাবে ২ তারিখে অনুমতি দেওয়া হয় । কিন্তু গতকাল হাওড়ার পুলিশ কমিশনারের তরফে জানানো হয়, ওখানে সভা করলে সমাজ জীবন বিপর্যস্থ হয়ে যাবে । তাই, ওখানে সভা করা যাবে না । এর পরিপ্রেক্ষিতে বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিত সাহা শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন । আজ সকালে বিচারপতি তপব্রত চক্রবর্তীর আদালতে রিট আবেদন করলে বিচারপতি চক্রবর্তী মামলাটি শুনতে রাজি হননি । তখন মামলাকারী সুরজিত সাহার আইনজিবী স্মরজিত রায়চৌধুরী হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শোনার জন্য আবেদন করেন । তখন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য্যও বলেন, ‘আমার পক্ষেও এই মামলা শোনা সম্ভব নয় । তবে মামলাটা গ্রহণ করা হল । মামলাটা শুনবে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষাণ কাপুরের ডিভিশন বেঞ্চ’ ।

বেলা ২টোয় মামলাটা বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষান কাপুরের ডিভিশন বেঞ্চে উঠলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন কিশোর দত্ত, ‘অবনি মলের সামনে সভা হলে সমস্ত জন জীবন বিপর্যস্ত হয়ে যাবে’ । তার উত্তরে আইনজীবী স্মরজিত রায়চৌধুরী বলেন, ‘জন জীবন বিপর্যস্থ হবার কোনও সম্ভবনাই নেই । কেননা, ৫ তারিখ রবিবার । রবিবার ওখানে অত ভিড়ই হয় না’ । তা স্বত্তেও রাজ্য সরকার বলে ওখানে আমরা সভা করতে দিতে পারব না | পুলিশের সমস্যা রয়েছে । তখন বিচারপতি বাগচি জানতে চান বিজেপির কাছে বিকল্প ভাবনা আছে কিনা’ ? বিজেপির আইনজীবী স্মরজিত রায়চৌধুরী জানান, ‘সান্তা সিং মোরে হতে পারে’ । বিচারপতি বলেন, ‘রাজ্য সরকার বলছে হাওড়া ময়দানে সভা করতে’ । স্মরজিত রায়চৌধুরী বলেন, ‘ওখানে মেট্রো রেলের কাজ চলছে, তাই ওখানে সভা করা সম্ভব নয়’ । তখন বিচারপতি বলেন, ‘আর কোনও বিকল্প ব্যবস্থা’ ? বিজেপির পক্ষ থেকে বলা হয় বেতাইতলার মোড়ে সভা করতে দিলে তাদের কোনও আপত্তি নেই । তখন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি রবি কৃষান কাপুরের ডিভিশন বেঞ্চ বলে, ‘ওই সভা বেতাইতলার মোড়েই হবে । জনসভা হবে বেলা ২ টো থেকে ৫ টার মধ্যে । সমস্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে’ ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top