News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যানিং লোকালে শ্লীলতাহানির শিকার দ্বাদশ শ্রেণীর চারজন ছাত্রী, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
Image

ক্যানিং লোকালে শ্লীলতাহানির শিকার দ্বাদশ শ্রেণীর চারজন ছাত্রী, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

ক্যানিং, ৩ আগস্ট (হি.স.): রাতের ট্রেনে আবারও প্রশ্নচিহ্ন দেখা দিল মহিলাদের নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন ক্যানিং লোকালের ঘটনা। বৃহস্পতিবার রাতে বিদ্যাধরপুর স্টেশন থেকে ডাউন ক্যানিং লোকালে ওঠেন দ্বাদশ শ্রেণীতে পাঠরত চারজন ছাত্রী। টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন তাঁরা, জেনারেল কামরায় ওঠায় কয়েকজন যুবকের কটূক্তির শিকার হতে হয় তাঁদের। এমনকি তাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার রাতেই এ বিষয়ে ক্যানিং স্টেশনের স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই চারজন ছাত্রী। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার টিউশন পড়তে গিয়েছিলেন ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের চারজন ছাত্রী। টিউশন শেষে বিদ্যাধরপুর স্টেশন থেকে ডাউন ক্যানিং লোকালে ওঠেন তাঁরা। রাত তখন ন’টা হবে, মহিলা কামরায় না উঠে জেনেরাল কামরায় উঠে পড়েন তাঁরা। ওই একই স্টেশন থেকে কয়েকজন যুবকও একই কামরায় ওঠে। অভিযোগ, দু-একটি স্টেশন যাওয়ার পর থেকেই বিভিন্ন ভাবে ওই চার ছাত্রীকে কটূক্তি করতে থাকে তারা। এ বিষয়ে প্রতিবাদ করলে ট্রেনের মধ্যেই তাদের শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্তরা। কোনওরকমে ক্যানিং স্টেশনে নেমে রাতেই এ বিষয়ে স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই চারজন ছাত্রী। অন্যদিকে, ক্যানিং স্টেশনে ট্রেন ঢুকতেই পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে ট্রেনে কোনও রেল পুলিশ ছিল না বলেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি ওই ছাত্রীদের। ঘটনার পর থেকে কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। আর এই ঘটনায় আরও একবার রাতের ট্রেনে প্রশ্নচিহ্ন দেখা দিল মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top