News Flash

  • Home
  • Uncategorized
  • উকাপা স্বশাসিত পরিষদের অধীনস্থ কর্মচারীদের বেতন সমস্যার স্থায়ী সমাধানের দাবি
Image

উকাপা স্বশাসিত পরিষদের অধীনস্থ কর্মচারীদের বেতন সমস্যার স্থায়ী সমাধানের দাবি

হাফলং (অসম), ৩ আগস্ট (হি.স.) : শারদীয় দুর্গোৎসবের আগে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কর্মচারীদের বকেয়া দশ মাসের বকেয়া বেতন-সহ অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দেওয়ার কথা দুদিন আগে সিইএম দেবোলাল গার্লোসা ঘোষণা করেছিলেন। এর পরও পার্বত্য পরিষদের এমপ্লয়িজ ইউনিয়ন পরিষদের নর্মাল সেক্টরের দুই হাজার কর্মচারীর বেতন সমস্যার স্থায়ী সমাধান করে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আরওপি চালু করে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে হাফলং শহরের এক হোটেলে সাংবাদিক সন্মেলন করে পরিষদ এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি জয়রাজ থাওসেন এবং সম্পাদক বনীল জহরি পার্বত্য পরিষদের নর্মাল সেক্টরের অধীনস্থ কর্মচারীদের বেতন সমস্যার স্থায়ী সমাধান করে আগামী ১৫ আগস্টের মধ্যে তাঁদের বকেয়া দশ মাসের বেতন মিটিয়ে দেওয়ার দাবি তুলেছেন। ইউনিয়নের ওই দুই নেতা সাংবাদিক সন্মেলনে বলেন, গত দশ মাস থেকে বেতন না পেয়ে পরিষদ কর্মচারীদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। গত বছরের ১৮ জুলাই পরিষদ কর্মচারীরা বকেয়া নয় মাসের দাবিতে আন্দোলন শুরু করলে পরিষদ কর্তৃপক্ষ কর্মচারীদের আন্দোলন বানচাল করতে পুলিশ লেলিয়ে নিরীহ কর্মচারীদের লাঠিপেটা করিয়েছেন। এতে অনেক কর্মচারী গুরতর ভাবে আহত হয়েছিলেন। সে সময় পার্বত্য পরিষদ কর্তৃপক্ষ ইউনিয়নের পাঁচ নেতাকে চাকরি থেকে বরখাস্তও করেছলেন। এমন-কি গুয়াহাটি উচ্চ আদালতের নির্দেশের পরও পরিষদ কর্তৃপক্ষ ওই পাঁচ নেতার উপর থেকে বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করেনি বলে এমপ্লয়িজ ইউনিয়ন অভিযোগ করে।

সাংবাদিক সন্মেলনে এমপ্লয়িজ ইউনিয়নের দুই নেতা জয়রাজ থাওসেন এবং বনীল জহরি বলেন, পার্বত্য পরিষদের কর্মচারীদের জন্য পেনশনের ব্যবস্থা নেই। পরিষদের অনেক কর্মচারী অবসর গ্রহণ করার পর বহু বছর ধরে গ্র্যাচুয়িটির এক টাকাও পাননি। তাই অবিলম্বে ওই অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দিতে হবে। এমপ্লয়িজ ইউনিয়নের দাবি, বোড়ো টেরটরিয়াল কাউন্সিলের মতো উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কর্মচারীদের বেতন ও গ্র্যাচুয়িটির দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আর এতে রাজ্য সরকার রাজি না হলে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্বাচনের আগে এ নিয়ে বিধানসভার এক বিশেষ অধিবেশন ডেকে এক আইন প্রনয়ণ করার দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি, পার্বত্য পরিষদের সঙ্গে রাজ্য সরকারের যে কোনও বৈঠকে এমপ্লয়িজ ইউনিয়নকে শামিল করার দাবিও জানানো হয় পার্বত্য পরিষদের এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে। তবে পার্বত্য পরিষদ ভিআরএস স্বেচ্ছাবসরের যে প্রস্তাব দিয়েছে একে স্বাগত জানিয়েছে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের এমপ্লয়িজ ইউনিয়ন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top