News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস
Image

রাজ্যে আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২ আগস্ট (হি.স.): রাজ্যে আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা । বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২২ দশমিক ৮ মিলিমিটার । অন্যদিকে দার্জিলিং-এ বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার । দমদমে ১০৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে । আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা ছিল তা এখনও বর্তমান রয়েছে । উপস্থিত রয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত ঘুর্ণাবর্তও । পাশাপাশি রাজ্যের উপরে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । এর জেরেই সতর্কতা রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের ।

শুক্রবারও কলকাতার আকাশ থাকবে প্রধানত মেঘলা । রাজ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে পতিবার অবশ্য কলকাতার আকাশ ছিল মেঘলা । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম । সর্বনিম্ন,২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিক্রি কম । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ । সর্বনিম্ন,৮৫ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ২২ দশমিক ৮ মিলিমিটার ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top