News Flash

  • Home
  • Uncategorized
  • জৌলুসহীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেবেন ইমরান খান
Image

জৌলুসহীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেবেন ইমরান খান

ইসলামাবাদ, ২ আগাস্ট (হি.স.): জমকালো ভাবে নয়। জৌলুসহীন অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদের জন্য শপথ নিতে চান ইমরাম খান। সেই অনুযায়ী কোনও বিদেশি রাষ্ট্রের সরকারি প্রতিনিধি এবং সেলিব্রেটিকে নিমন্ত্রণ না করার সিদ্ধান্ত বৃহস্পতিবার নেওয়া হয়েছে। তবে বন্ধু হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বহু নামি ব্যক্তিত্ব |

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, সাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নিতে চান তিনি (ইমরান খান)। আইসান-ই-সদরে শপথ নেবেন তিনি। কোনও বিদেশি প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গোটা অনুষ্ঠানটাই জাতীয় অনুষ্ঠানের মতো করে আয়োজন করা হবে। শুধুমাত্র ইমরান খানের কিছু ঘনিষ্ঠ বন্ধুদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও বাড়তি কিছু করা হবে না।

বুধবার নিজেদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদেশি রাষ্ট্রগুলির প্রতিনিধি আমন্ত্রণ জানানোর। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, কপিল দেব, নভজ্যোত সিং সিধু, অভিনেতা আমির খানকে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু জানিয়েছেন, তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন।

এই ঘোষণার পর প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভোটগ্রহণের সময় কারচুপির যে অভিযোগ তাঁরা এনেছেন, সেটা যাতে বাইরের অতিথিদের সামনে প্রকাশ না হয়, তার জন্যই কি এই সিদ্ধান্ত নিলেন ইমরান খান। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে জানানো হয়, মোদীর সঙ্গে ইমরানের প্রধান বিরোধী নওয়াজ শরিফের সম্পর্ক খুব ভাল। ২০১৪ সালে ভারত সফরে এসেছিলেন নওয়াজ শরিফ। তারপর ঝটিকা সফরে পাকিস্তানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের রাজনীতিতে ইমরাম খান এবং নওয়াজ শরিফ বিপরীত মেরুতে অবস্থান করেন। মনে করা হচ্ছে সেই জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে আরও একটি সূত্র থেকে জানা গিয়েছে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খারাপ। তাই সেটা বিদেশি রাষ্ট্রের সামনে আনা যাবে না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top