News Flash

  • Home
  • Uncategorized
  • চিনের ক্ষমতার সামনে বশ্যতা স্বীকার করেছেন বিদেশমন্ত্রী, দাবি রাহুল গান্ধীর
Image

চিনের ক্ষমতার সামনে বশ্যতা স্বীকার করেছেন বিদেশমন্ত্রী, দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ডোকলাম ইস্যুতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। চিনের ক্ষমতার সামনে বশ্যতা স্বীকার করেছে সুষমা স্বরাজ, এমনই দাবিই করেছেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার মাইক্র ব্লোগিং সাইট ট্যুইটারে রাহুল গান্ধী লেখেন, দেখে অবাক হয়ে যাচ্ছি সুষমাজির মত এক মহিলা চিনের ক্ষমতায় সামন বশ্যতা স্বীকার করেছেন। নেতৃত্বের শর্তহীন বশ্যতা স্বীকার করা মানে সীমান্তে আমাদের বীর জওয়ানদের প্রতি বিশ্বাসঘাতকতা করা।

প্রসঙ্গত, বুধবার লোকসভায় বিরোধী নেতাদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, দায়িত্ব নিয়ে বলছি কোনও রকম জমি না হারিয়ে, লেশমাত্র কিছু পরিবর্তন না করে কূটনৈতিক পরিপক্কতার মধ্যে দিয়ে ডোকলাম সমস্যার সমাধান করা গিয়েছে। পাশাপাশি ভুটানের সঙ্গে চিনের সীমান্ত নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেন, ভুটান ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে জটিলতা একান্তই তাদের বিষয়ে। উহানে প্রধানমন্ত্রীর সঙ্গে চিনে রাষ্ট্রপতির বৈঠক সফল হয়েছে। বৈঠকটি কূটনৈতিক সম্পর্কের এক সুন্দর বাতাবরণ তৈরি করেছিল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top