News Flash

  • Home
  • Uncategorized
  • সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার দেখে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী
Image

সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার দেখে অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ অন্যান্য দিনের মতো মঙ্গলবারও রাজধানীর বেশ কয়েকটি সুকল পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল

রতন লাল নাথ

নাথ৷ পরিদর্শনে গিয়ে সুকলগুলির শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই অসন্তুষ্ট হয়েছেন শিক্ষামন্ত্রী৷ সুকলে যাতে শুধুমাত্র পড়াশোনা হয়, অন্যকিছু না হয় সে দিকে নজর রাখতে সুকল কর্তৃপক্ষকে কড়া হুকুম দিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাছাড়া এদিন সুকলগুলি পরিদর্শনকালে সুকলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার দেখেও অসন্তুষ্ট হয়েছেন শিক্ষামন্ত্রী৷ ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়ানোর জন্য শিক্ষামন্ত্রী নিজে অনুপস্থিত পড়ুয়াদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন৷ সুকলে আসার রজন্য শিক্ষামন্ত্রীর নতুন পন্থায় অভিভাবকদের মধ্যে যথেষ্ট প্রভাব পড়েছে৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের সুকল এবং কলেজগুলিকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর৷ তবে সুকলগুলিতে এ ধরেন শিক্ষার হাল দেখে তিনি বলেন, এত বছর ধরে সুকলগুলিতে যেভাবে অব্যবস্থা চলে আসছিল এখন বর্তমান সরকার তা বরদাস্ত করবে না৷ সুকলে সঠিক সময়ে আসতে হবে৷ সুকলে শুধুমাত্র পড়াশোনা হবে৷ পাশাপাশি শিক্ষামন্ত্রী এও বলেন, রাজ্যের প্রতিটি সুকলে শিক্ষার সঠিক পরিবেশ গড়ে তুলতে কিছুটা সময় লাগবে৷ তবে খুব তাড়াতাড়ি রাজ্যের সুকলগুলিতে শিক্ষার পরিবেশ গড়ে উঠবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top