News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবীতে পুলিশ সদর কার্য্যালয়ে ধর্না সিপিএমের
Image

রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার দাবীতে পুলিশ সদর কার্য্যালয়ে ধর্না সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ রাজ্যে আইনের শাসন পুণঃপ্রতিষ্ঠিত করার দাবীতে মঙ্গলবার পুলিশ হেডকোয়র্টারের সামনে বামপন্থীরা ধর্না দিয়েছেন৷ সিপিএমের তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্যে সন্ত্রাস, খুন, লুটতরাজ ও অগ্ণিসংযোগের ঘটনা ঘটে চলেছে৷ এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ এরই প্রেক্ষিতে এদিন সিপিএম রাজ্য নেতৃত্বের তরফ থেকে এক প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে স্মারক লিপি তুলে ধরা হয়েছে৷
পুলিশ মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেওয়ার পর সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস জানিয়েছেন, সিপিএম দলের পার্টি অফিসগুলি যেভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে, অগ্ণি সংযোগ করা হচ্ছে তা ফ্যাসিস্ট আচরণ৷ গৌতম দাস আরও বলেন, রাজ্যে আইনের শাসন নেই৷ মানুষ কাজ পাচ্ছে না৷ খাদ্যের সংকটে রয়েছে৷ শুধু তাই নয় রাতের আগরতলা শহরও নিরাপদ নয়৷ বাইক বাহিনী দলবদ্ধভাবে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়৷ যেকোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে পারে৷ এই পরিস্থিতিতে রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে৷ আইনের শাসন পুনরুদ্ধার করার দাবীতে এদিন সিপিএমের তরফ থেকে ডিজিপির কাছে স্মারক তুলে দেওয়া হয়৷
এদিন, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ দলের শীর্ষ নেতৃত্বরা পুলিশ সদর কার্য্যালয়ের সামনে ধর্ণায় সামিল হন৷ হঠাৎ করে মিছিল এবং ধর্ণা কর্মসূচিতে রাজধানীতে রাজনৈতিক পারদ উর্দ্ধে উঠে৷ এদিন গৌতম দাস আরও অভিযোগ করেছেন, দলের তরফ থেকে বিভিন্ন স্থানে সভা, সমাবেশ কিংবা মিছিল করতে চাইলে প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হয়না৷ এখানে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা চলছে৷ পাহাড়ী জনপদে জনগণ শান্তিতে বসবাস করতে পারছে না৷ কাজ নেই, খাদ্য নেই৷ তাতে করে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গিয়েছে৷ পরিবহণ ব্যবস্থাও প্রভাবিত হয়েছে৷ রেলের যাত্রী সংখ্যা চল্লিশ শতাংশের উপর কমে গিয়েছে কিছুদিনে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top