News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা মেয়েকে অত্যাচারের অভিযোগে সোনারপুরে গ্রেফতার মা ও সৎ বাবা
Image

নাবালিকা মেয়েকে অত্যাচারের অভিযোগে সোনারপুরে গ্রেফতার মা ও সৎ বাবা

সোনারপুর, ১ আগস্ট (হি.স.) : বছর নয়েকের শিশুকে মারধর ও মানসিক অত্যাচারের অভিযোগে মা ও সৎ বাবাকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম মনীষা দাস ও অসিত দাস। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার কোদালিয়া কালীবটতলা এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

নির্যাতিতা চতুর্থ শ্রেণীর ছাত্রীর বয়ান অনুযায়ী কোদালিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রটেকশান অ্যাক্টে মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। মঙ্গলবার ওই ছাত্রীটি স্কুলে এসে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

ওই শিশুর এক বছর বয়সেই তার বাবা মারা যান। মায়ের কাছেই বড় হতে থাকে সে। প্রথম শ্রেণীতে ভর্তির পর পেশায় সেলসম্যান অসিত দাস নামে এক যুবক তাকে টিউশানি পড়াতে শুরু করেন। আর সেই সূত্রেই তার মা মনীষার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ওই যুবকের। কিছুদিনের মধ্যে দুজনে বিয়ে ও করেন। অভিযোগ এরপর থেকেই ছোট্ট শিশুটির উপর মানসিক ও শারীরিক অত্যাচার বাড়তে থাকে। অভিযোগ সৎ বাবা ও মা দুজনেই তাকে মারধোরের পাশাপাশি মানসিক অত্যাচার ও করতো। মা সকালে আয়ার কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে গেলে বাড়ির সমস্ত কাজ ও করতে হত তাকে। অভিযোগ তখন অসিত দাস তার উপর অত্যাচার করতো। এমনকি তাকে দুবেলা পেট ভরে খেতেও দেওয়া হত না। দিনের পর দিন এই অত্যাচারে মানসিক অবসাদে ভুগতে শুরু করে ছোট্ট শিশুটি। দু’দুবার আত্মহত্যার চেষ্টা ও করে সে। মঙ্গলবার বোতল ভর্তি বায়োকেমিকের ওষুধ নিয়ে স্কুলে যায় সে। সেখানে বন্ধুদের জানায় সে আর পৃথিবীতে থাকতে চায় না। এরপরেই অসুস্থ হয়ে পড়ে সে। সহপাঠীদের কাছে বিষয়টি জানার পর স্কুলের শিক্ষিকারা চতুর্থ শ্রেণীর ছাত্রীর মুখ থেকে সমস্ত ঘটনার কথা জেনে এই বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবা ও মাকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। অন্যদিকে শিশুটিকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top