News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুরে সিআরপিএফ ক্যাম্পে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ২৭
Image

দুর্গাপুরে সিআরপিএফ ক্যাম্পে মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, জখম ২৭

দুর্গাপুর, ১ আগস্ট (হি.স.): দুর্গাপুর অমরাবতী সিআরপিএফ ক্যাম্পের মেলায় বেলুন ফোলানোর সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন। বুধবার বিকালের এই ঘটনায় জখম হয়েছে ২৭ জন। তাদের মধ্যে আশঙ্কাজনক তিন কিশোরী।

ঘটনায় জানা গেছে, এদিন ক্যাম্পের ভেতরে মেলা বসেছিল। বিকালে ওই মেলায় গ্যাস বেলুন বিক্রেতার সিলিন্ডারটি আচমকা ফেটে যায়। তাতেই পাশাপাশি থাকা ২৭ জন জখম হয়। তার মধ্যে ১৪ জন শিশু। আহতদের উদ্ধার করে দুর্গাপুর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তমন্না মাইতি, সুমন কুমারী ও রেনু সিং নামে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডিসি অভিষেক মোদী ও বিমল কুমারের নেতৃত্ব পুলিশবাহিনী। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। দুর্গাপুর সিআরপিএফ ডিআইজি বিনয় কুমার সিং জানান,\” দুর্ঘটনা একটি ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে ঘটেছে তদন্ত করা হবে।\”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top