News Flash

Image

দাম বাড়ল রান্নার গ্যাসের

কলকাতা, ১ আগস্ট (হি.স.): আবার দাম বাড়ল রান্নার গ্যাসের । ভর্তুকি‌যুক্ত ও ভর্তুকিবিহীন দু’ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম বাড়ল । মঙ্গলবার মধ্যরাত থেকেই দেশ জুড়ে নতুন দাম কার্যকর হয় জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল ।

আগস্ট মাস থেকে ভর্তুকি‌ যুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু বাড়ল ১ টাকা ৭৬ পয়সা । ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডার পিছু বাড়ল ৩৫ টাকা ৫০ পয়সা । এর ফলে দিল্লিতে ভর্তুকি‌ যুক্ত সিলিন্ডারের দাম পড়বে ৪৯৮টাকা ০২ পয়সা । আবার ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম পড়বে ৭৮৯ টাকা ০৫ পয়সা । ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি ও বৈদেশিক মূদ্রা বিনিময় মূল্য পরিবর্তনের ফলে এই দাম বাড়ল । তবে জিএসটিও এই দাম বৃদ্ধির পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে ।

এখন পরিবারপিছু বছরে ১২ টি সিলিন্ডার ভর্তুকি‌যুক্ত দামে গ্রাহকদের দেওয়া হয় । তার পরে গ্রাহকদের কিনতে হয় ভর্তুকিহীন দামে । পেট্রোল ডিজেলের দাম প্রতিদিনই নতুন করে নির্ধারণ করছে সরকার । তেমনি রান্নার গ্যাসের দাম প্রতি মাসেই ঠিক করছে তেল কোম্পানিগুলি ।

তেলের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের চাপ ক্রমশই বাড়ছে । তেলের দাম মাঝে মাঝে সামান্য কমানো হলেও ‌যে হারে তা বেড়েছে তাতেই কাহিল সাধারণ মানুষ । এনিয়ে বিরোধীরা প্রবল হই হট্টগোল করলেও তেলের দাম খুব একটা কমছে না । এক্ষেত্রে সরকার শুল্ক কমালেই একমাত্র তেলের দাম কমতে পারে । কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও শুল্ক কমাতে রাজি নয় কেন্দ্র । তারা বল ঠেলছে রাজ্য সরকারগুলির ওপরে । এদিকে দেশের অধিকাংশ রাজ্য সরকার তাদের শুল্ক কমাতে সম্মত নয় । তেলের ওপরে জিএসটি বসিয়ে দিলে সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । কিন্তু এনিয়ে এখনও কোনও উদ্যোগ সরকার নেয়নি । বিষয়টি এখনও বিবেচনার প‌র্যায়েই রয়ে গিয়েছে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top