News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাডুতে বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই মহিলাসহ নিহত ছয়
Image

তামিলনাডুতে বেপরোয়া গাড়ির ধাক্কায় দুই মহিলাসহ নিহত ছয়

কোয়েম্বাটুর, ১ আগস্ট (হি.স.) : বেপরোয়া গতির বলি ছয়। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি বুধবার সকালে তামিলনাডুর কোয়েম্বাটুরের সুন্দরপুরমে ঘটেছে। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বাসস্ট্যান্ডে। সেখানে বাসের জন্য দাঁড়িয়ে থাকা মানুষদের সজোরে ধাক্কা মারে গাড়িটি।

এদিন সকাল ৯টা ৩০মিনিট নাগাদ কোয়েম্বাটুরের সুন্দরপুরমের একটি বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল কয়েকজন মানুষ। সেই সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডের উপর উঠে যায়। দাঁড়িয়ে থাকা মানুষদের গাড়িটি সজোরে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় নিহত হন সোমু(৫৫), সুরেশ(৪৩), অমসাবেনি(৩০), সুভাষিনী(২০), শ্রীরাঙ্গাদাস(৭৫), কুম্মাপাল(৬০)। পাশাপাশি দুর্ঘটনায় আহত হয়েছেন দুই। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতকগাড়ির চালক জগদীশকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পোলাচ্চি থেকে কোয়েম্বাটুরের দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়ির চালক মদ্যপ হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে বাসস্ট্যান্ডের উপরে উঠে পড়ে। সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষদের সজোরে ধাক্কা মারে। পরে একেএকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি অটো, বৈদ্যুতিক স্তম্ভে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে গাড়িটি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top