News Flash

  • Home
  • Uncategorized
  • করুণানিধির শারীরিক অবস্থা ‘ক্রমশ স্বাভাবিক’ হচ্ছে , বিবৃতি হাসপাতালের তরফে
Image

করুণানিধির শারীরিক অবস্থা ‘ক্রমশ স্বাভাবিক’ হচ্ছে , বিবৃতি হাসপাতালের তরফে

চেন্নাই, ১আগস্ট (হি.স.) : ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির শারীরিক অবস্থা ‘ক্রমশ স্বাভাবিক’ হচ্ছে । তবে আপাতত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

করুণানিধির শারীরিক অবস্থার ওপর চিকিৎসকরা সর্বক্ষণ নজর রাখছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।প্রসঙ্গত দীর্ঘদিন ধরে মূত্রনালির সংক্রমণে ভুগছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি। এছাড়া তঁার রক্ত জমাট বাঁধার সমস্যাও দেখা দিয়েছে। প্রথমে গোপালপূরমে নিজস্ব বাসভবনেই করুণানিধির চিকিৎসা চলছিল। গত শুক্রবার মধ্যরাতে ডিএমকে সুপ্রিমোকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আইসিইউ–তে রাখা হয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে। মঙ্গলবার অসুস্থ ডিএমকে সুপ্রিমোকে দেখতে চেন্নাইয়ে আসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top