News Flash

  • Home
  • Uncategorized
  • আইন তৈরির ক্ষেত্রে জনস্বার্থ মামলাগুলিকে ব্যবহার করা উচিত নয় : রবিশঙ্কর প্রসাদ
Image

আইন তৈরির ক্ষেত্রে জনস্বার্থ মামলাগুলিকে ব্যবহার করা উচিত নয় : রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): আইন তৈরি বা প্রণয়নের ক্ষেত্রে জনস্বার্থ মামলাগুলিকে ব্যবহার করা উচিত নয়। আইন প্রণয়নের বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত বলে বুধবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাশাপাশি বিচারব্যবস্থার স্বাধীনতাকে সরকার শ্রদ্ধা করে বলে জানান তিনি।

এদিন লোকসভায় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে করা জনস্বার্থ বিষয়ক মামলাগুলিকে আমি সমর্থন করি। এর সুফল পান শ্রমিক ও গরিবেরা। কিন্তু আইন তৈরি বা প্রণয়নের ক্ষেত্রে জনস্বার্থ মামলাগুলিকে ব্যবহার করা উচিত নয়। কারণ এতে আইনসভার অধিকার হরণ করা হয়। এটা তাদের কাজ নয়। বিচারব্যবস্থার স্বাধীনতা রক্ষার্থে আমার অঙ্গীকারবদ্ধ।

দেশের বিভিন্ন আদালতে পরে থাকা মামলা প্রসঙ্গে বলতে গিয়ে রবিশঙ্কর প্রসাদ বলেন, আমাদের কাজ হচ্ছে আদালতের পরিকাঠামো প্রদান করা। কিন্তু রায় দানের বিষয়টি একান্তই আদালতের এক্তিয়ারে পড়ে। দেশের হাইকোর্টগুলি পরে থাকা মামলার নিষ্পত্তির জন্য উদ্যোগী হয়ে উঠেছে। এপ্রিল ২০১৬ সালে হাইকোর্টগুলির বিচারপতিদের এক সম্মেলনে এই বিষয়ে সিদ্ধান্তগ্রহণ করা হয়। যেসব মামলা পাঁচবছরের পুরনো সেইগুলি আগে নিষ্পত্তি করা হবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে পাঁচবছর এবং সিভিল মামলা ক্ষেত্রে ১০ পুরনো মামলাগুলি আগে নিষ্পত্তি করতে হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top