News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Image

আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর

নয়াদিল্লি,১ আগস্ট (হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। ইডি ও সিবিআই-এর দায়ের করা মামলায় তাঁর ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত।

৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়ায় মামলায় প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন মঞ্জুর | বুধবার দিল্লি হাইকোর্টের এই রায়ের ফলে ইডি ও সিবিআই তাঁকে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার করতে পারবে না | এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি এ কে পাঠক চিদম্বরমের গ্রেফতারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ইডি-কে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছেন ।

আজ শুনানির সময় সিবিআই-এর আইনজীবী জানান, তাঁরা ইতিমধ্যেই জবাব দিয়েছেন। তাই এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি অল্পদিনের মধ্যেই হওয়া উচিত। কিন্তু বিচারপতি পাঠক বলেন, বিচারপতির সংখ্যা কম হওয়ায় তাঁদের উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত শুনানি সম্ভব নয়। সরকারকে বিচারপতি নিয়োগেরও পরামর্শ দেন তিনি। চিদম্বরমের আইনজীবী রমেশ গুপ্তও বলেন, সরকার বিচারপতি নিয়োগ করছে না। ফলে মামলার চাপ বেড়ে যাচ্ছে।

উল্লেখ্য, ৩,৫০০ কোটি টাকার এয়ারসেল-ম্যাক্সিস চুক্তি এবং ৩০৫ কোটি টাকার আইএনএক্স মিডিয়ায় মামলায় চিদম্বরমের ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। ইউপিএ-১ সরকারের আমলে এই দু’টি চুক্তি হয়। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন চিদম্বরম। তিনি অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

এই মামলায় এর আগে গত ২৫ এপ্রিল আজ ১ আগস্ট পর্যন্ত চিদম্বরমের আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। এরপর ফের আদালতের আজকের সিদ্ধানের ফলে আবারও স্বস্তিতে পি চিদম্বরম |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top