News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ
Image

যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৯ জুলাই৷৷ রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে সাধারণ যাত্রীভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ কদমতলা চুরাইবাড়ি রোডে অবরোদ করে কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রীরা৷ তাতে সাধারণত নাজেহার যাত্রীরা৷ সকাল ৯টা থেকে হঠাৎ অনির্দিষ্ট কালের জন্য রাস্তা অবরোধ করে ছাত্র-ছাত্রীরা৷ আর তাতে সামিল হয়ে কদমতলা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও দিনমজুরা৷ পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে পরিবহন দপ্তর কুড়ি শতাংশ হারে ভাড়া বৃদ্ধি করা হয়৷ আর তা কার্যকর হতেই মাঠে নামে ছাত্রসমাজ৷ পিছিয়ে নেই সাধারণ যাত্রী ও দিনমজুররাও৷ কদমতলা থেকে ধর্মনগর পর্যন্ত এতোদিন ডিজেল অটোগুলোতে ভাঢ়া ছিল ১০ টাকা৷ এখন সেই জায়গায় ভাড়া বেড়ে হয়েচে ২৭ টাকা৷ তাই হঠাৎ করে একলাখে তিনগুণ ভাড়া বৃদ্ধি পাওয়ায় যাত্রীরা একেবারে নাজেহাল৷ এরই পরিপ্রেক্ষিতে আজ রাস্তা অবরোধ নামে বিভিন্ন মহল৷ প্রায় দুঘন্টা রাস্তা অবরোধ করার পর কদমতলা থানার ওসি এবং ব্লক আধিকারিক ছুটে আসেন৷ কিন্তু তাতে কোন কাজ হয়নি৷ অপরদিকে কদমতলার অদূরে বড়গুন এলাকাতেও এখই ভাবে পথচারীরা রাস্তা অবরোধ করেন৷ একই দাবি নিয়ে সকাল থেকে বড়গুন এলাকাতে রাস্তা অবরোদে নামেন নারী পুরুষ এবং ছাত্র-ছাত্রীরা৷ এদিকে কদমতলাতে রাস্তা অবরোধের পরই দুদিকে গাড়ির লাইন লেগে যায়৷ আশেষে ধর্মনগর থেকে মহকুমা পুলিশ অধিকারিক ও মহকুমা শাষক অবরোধস্থলে ছুটে আসেন এবং অবরোধকারীদের কথা বলেন, যে উর্দ্ধতন কর্তৃপক্ষ ও  জেলার পরিবহন আধিকারিক এর সঙ্গে কথা বলবেন এবং কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বাস সার্ভিস চালুর ব্যবস্থা করার আশ্বাস দেন৷ তারপরই অবরোধ তুলে নেওয়া হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top