News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই ধলাই, খোয়াই ও সিপাহীজলায় জেলা আদালত শুরু হচ্ছে
Image

শীঘ্রই ধলাই, খোয়াই ও সিপাহীজলায় জেলা আদালত শুরু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ খুব শীঘ্রই তিনটি জেলা আদালত শুরু হতে যাচ্ছে৷ ধলাই, খোয়াই এবং সিপাহীজলা জেলায় জেলা আদালত স্থাপনের কাজ প্রায় সমাপ্ত৷ প্রশাসনিক সূত্রে জানা গেছে, ধলাই জেলায় আমবাসাতে, খোয়াই জেলায় খোয়াইতে এবং সিপাহীজলা জেলায় আপাতত সোনামুড়াতে জেলা আদালত স্থাপন হচ্ছে৷ আমবাসাতে জেলা আদালত স্থাপনের জন্য নতুন বাড়ি নির্মান করা হচ্ছে৷ খোয়াই ও ধলাই জেলাতেও নতুন বাড়ি নির্মান হচ্ছে৷ কিন্তু, কেবলমাত্র ধলাই জেলায় নবনির্মিত ভবনে জেলা আদালতের উদ্বোধন হবে৷ খোয়াই এবং সিপাহীজলা জেলায় পুরানো বাড়িতে জেলা আদালতের সূচনা হবে৷ সূত্রের খবর, সিপাহীজলা জেলায় আপাতত সোনামুড়ায় পুরানো বাড়িতে জেলা আদালত শুরু করা হবে৷ পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জে পুলিশ সুপার অফিসের পেছনে নির্মিয়মান বাড়ির নির্মান কাজ সমাপ্ত হওয়ার পর সেখানে জেলা আদালত স্থানান্তরিত হবে৷ খোয়াই জেলার খোয়াইতেও নতুন ভবনের নির্মান কাজ সমাপ্ত হওয়ার পর সেখানে জেলা আদালত স্থানান্তরিত হবে৷

সূত্রের খবর, তিনটি জেলা আদালতে বিচারক ও অন্যান্যদের জন্য গাড়ি ক্রয় করার জন্য অর্থ দপ্তরের কাছে ৭০ লক্ষ টাকা চেয়েছে আইন দপ্তর৷ তাছাড়া আসবাব পত্র ক্রয়ের জন্য চাওয়া হয়েছে ২৬ লক্ষ টাকা৷ সূত্রের দাবি, শুধু কোয়ার্টার নির্মানেই সাড়ে পাঁচ কোটি খরচ হবে৷ পাশাপাশি পুরানো ভবন সংস্কারে ব্যয় হবে সাড়ে চার কোটি টাকা৷ সূত্রে আরো দাবি, নতুন জেলা আদালত স্থাপন হলে কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে৷ সূত্রের খবর, শুধু ধলাই জেলা আদালতের জন্য ৯৭টি পদে লোক নিয়োগ করা হবে৷ তেমনি বাকি দুটি জেলা আদালতেও প্রয়োজন অনুসারে লোক নিয়োগ করা হবে৷ বর্তমানে আমবাসা, খোয়াই ও সোনামুড়ার জেলা আদালতের উদ্বোধনের লক্ষ্যে ভবনগুলিতে নতুন রঙ লাগানোর কাজ চলছে৷ তাই ধারনা করা হচ্ছে, খুব শীঘ্রই শুরু হচ্ছে এই তিনটি জেলা আদালত৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top