News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ, উচ্ছসিত ডিআরডিওর বৈজ্ঞানিকেরা
Image

ওডিশায় অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ, উচ্ছসিত ডিআরডিওর বৈজ্ঞানিকেরা

বালেশ্বর, ৩ জুন (হি.স.) : আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল। রবিবার সকাল ৯টা ৫০মিনিট নাগাদ ওডিশার ড. আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণ হয়।

পারমাণু বোমা বহন করতে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ৫০০০ কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম। এদিন উৎক্ষেপণের প্রক্রিয়া সম্পন্ন করার সময় গোটা প্রক্রিয়াকে অন্যাধুনিক রাডার, রেঞ্জ স্টেশন এবং ট্রাকিং সিস্টেমের মাধ্যমে সঞ্চালন করা হয়। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অরগানাইজেশন বা ডিআরডিও বৈজ্ঞানিকেরা জানিয়েছেন, যে ভাবে ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণের জন্য পরিকল্পনা করা হয়েছিল সেই ভাবেই এদিন উৎক্ষেপণ হয়েছে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটির। নির্দিষ্ট সময়ের মধ্যে বঙ্গপসাগরের থাকা লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি।

সম্পর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি ভারতের সমর ভান্ডারে নতুন সংযোজন হল। একদিনের চিন অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অগ্নি-৫ এর সফল উৎক্ষেপণের জেরে উচ্ছসিত ডিআরডিওর বৈজ্ঞানিকেরা। সূত্রের দাবি ক্ষেপণাস্ত্রটি এতটাই শক্তিশালী যে এশিয়া মহাদেশের বেশির ভাগ অঞ্চলে আঘাত হানতে সক্ষম এটি। এমনকি ইউরোপ ও চিনের উত্তরাংশেও এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম। বৈজ্ঞানিকেরা জানিয়েছেন ক্ষেপণাস্ত্রের মধ্যে থাকা কমপোসিট রকেট মোটর ভাল কাজ করেছে। তাই উৎক্ষেপণ সফল হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top