News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকাঠামো উপর জোর দিয়ে কংগ্রেসের নিন্দায় সরব প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী
Image

পরিকাঠামো উপর জোর দিয়ে কংগ্রেসের নিন্দায় সরব প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার উত্তরপ্রদেশের বাগপথে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ২১ শতকের ভারত কেমন হবে তার উদাহরণ এটি। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার উত্তরপ্রদেশের বাগপতে বলেন, মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে উৎপাদন শিল্পে এক নতুন জোয়ার এসেছে। তার ফলে এখন গোটা দেশের ১২০টি মোবাইল ফোন উৎপাদনকারী কারখানা গড়ে উঠেছে। চার বছর আগে সারা দেশে এই সংখ্যাটা ছিল মাত্র ২টি। পরিকাঠামোগত উন্নয়নের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামোকে ধর্ম, বর্ণ, জাতপাত শ্রেণী দিয়ে বিভাজন করা উচিত নয়। আর এটাই সরকার বিগত চার বছরে করেছে। সেই সূত্রে বিদ্যুৎ, জল, সড়ক সংক্রান্ত উন্নয়ন সরকার করেছে।সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলিতদের উপর অত্যাচার বন্ধ করার জন্য বিশেষ আদালত গড়ে তোলা হয়েছে।
অন্যদিকে, কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘অনগ্রসর শ্রেণী, আদাবাসীদের জন্য যখন কোনও উদ্যোগ গ্রহণ করা হয়েছে তখনই কংগ্রেস এবং তার সহযোগী দলগুলি উপহাস করেছে। উন্নয়নের পথে কংগ্রেসই প্রধান অন্তরায়।’ কংগ্রেস দলের মধ্যে থাকা পরিবারতন্ত্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারের পুজো করা দল কখনই লোকতন্ত্রের পূজারী হতে পারে না। এই লোকগুলি সার্জিক্যাল স্ট্রাইক করার দেশের সেনাদের সাহসিকতার প্রতিও সন্দেহ প্রকাশ করে। যখন কোনও আন্তর্জাতিক সংস্থা হিন্দুস্থানের প্রশংসা করে তখন সেই সব সংস্থার বিরুদ্ধেও তারা (কংগ্রেস) ডান্ডা নিয়ে দৌড়ায় । মোদীর বিরুদ্ধে সরব হয়ে আদতে ওরা দেশেরই বিরোধিতা করছে। কংগ্রেসের কাছে পরিবার বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু বিজেপির কাছে গোটা দেশই পরিবার। বিরোধী এখন ইভিএম, রিজার্ভ ব্যাঙ্ক, তদন্তকারী সংস্থাগুলি এবং মিডিয়ার উপর পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। আগে যেখানে একদিনে ১২ কিলোমিটার রাস্তা তৈরি হতো এখন সেখানে ২৭ কিলোমিটার রাস্তায় তৈরি হচ্ছে। ১০০ টির বেশি বাড়গেজ বানানো হচ্ছে।
পাশাপাশি উত্তরপ্রদেশের আখ চাষিদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, ১৩ কোটির মুদ্রা যোজনায় ৭৫ শতাংশই মহিলা। রাজ্যের আখ চাষিদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, আখ চাষিদের বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে।

Releated Posts

তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top