News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়োগ নীতি তৈরি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের সব দপ্তরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে বিজ্ঞপ্তি জারী
Image

নিয়োগ নীতি তৈরি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের সব দপ্তরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে বিজ্ঞপ্তি জারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে ৷৷ শপথ নিয়েই বিজেপি জোট সরকার সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছিলেন৷ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  নতুন নিয়োগ নীতি তৈরি না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত দপ্তরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে৷ ফলে সহজের অনুমান করা যাচ্ছে, ভুলে ভরা নিয়োগ নীতিতে কাউকেই চাকুরি দিতে চাইছেনা রাজ্য সরকার৷

গত ১৪ মার্চ রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত দপ্তরকে জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া পরর্বতী আদেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷ তবে, সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট অথবা অন্য কোনও আদালতের নিয়োগের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না৷ রাজ্য সরকার বিজ্ঞপ্তিতে বলেছে, নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করা হবে৷ তাই সমস্ত দপ্তর এবং স্বশাসিত সংস্থাগুলিকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে হবে৷

পূর্বতন সরকারের আমলে নিয়োগ নীতিতে ত্রুটির কারণে বহুবার রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে৷ শিক্ষক মামলায় বামফ্রন্ট সরকার লেজে গোবরে হয়েছে৷ তাতে ১০৩২৩জন শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যতও অনিশ্চিয়তার মুখে পড়েছে৷ সুপ্রিম কোর্ট তাদের চাকুরি বাতিল করে দিয়েছে৷ আগামী ৩০ জুন পর্যন্ত এডহক ভিত্তিতে তাঁরা শিক্ষকতা করছেন৷ পূর্বতন সরকারের ভুলের কারণেই  চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আগামী ৩০ জুনের পর থেকে চাকুরী স্থায়ী ভাবেই চলে যাবার সম্ভাবনাই বেশী৷

শুধু শিক্ষা দপ্তরেই নয়, অন্যান্য দপ্তরেও নিয়োগ নীতি এবং নিয়োগ প্রক্রিয়ায় ভুলের কারণে রাজ্য সরকারকে মাশুল দিতে হয়েছে৷ আদালত বিভিন্ন মামলায় পূর্বতন রাজ্য সরকারকে ভৎর্সনা করেছে৷

নির্বাচনের আগে নিয়োগ নীতি সংশোধন করে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ শুধু তাই নয়, নিয়োগ প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হবে, সেই ঘোষণা ছিল বিজেপির৷ সরকার পরিবর্তন হওয়ার পর মহাকরণে প্রথম জনতার দরবারে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মিলবে সরকারি চাকরি৷ কোনও নেতার পেছনে ঘুরে সরকারি চাকুরি আদায় করা যাবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top