News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটককে ধ্বংস করে দিয়েছে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

কর্ণাটককে ধ্বংস করে দিয়েছে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বেঙ্গালুরু, ৯ মে (হি.স.) : কর্ণাটককে বিদায় জানানোর সময় হয়েছে কংগ্রেসের। বুধবার কর্ণাটকের কোলারের বাঙ্গারপেটে নির্বাচনী জনসভায় এমনই ভাষায় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘কর্ণাটককে ধ্বংস করে দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের সংস্কৃতি মানেই দাঙ্গাহাঙ্গামা,জাতপাত, অপরাধ, দুর্নীতি আর দালালি। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন নিয়ন্ত্রণের রাশ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর হাতে ছিল। কিন্তু গত চার বছরে মোদী সরকারের জমানায় নিয়ন্ত্রণের রাশ জনগণের হতেই রয়েছে। কংগ্রেস শুধু লেনদেন করতে আগ্রহী। এটা আমি বলছি না। কংগ্রেস সাংসদ তথা রাজ্যের(কর্ণাটক) প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরাপ্পা মইলি বলেছিলেন এই কথা। ‘

কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ব খাড়া করে প্রধানমন্ত্রী বলেন, ‘মোদীকে সরানোর জন্য বড় ধরণের বৈঠকের আয়োজন করেছে কংগ্রেস। আর সেই মিটিংয়ে উপস্থিত থাকা এক নামদার কংগ্রেস নেতা দাবি করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন। নিজেকে প্রধানমন্ত্রী বলে ঘোষণা করার মধ্যে ঔদ্ধত্য লুকিয়ে রয়েছে।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top