News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস খুনের সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ড হত্যাকারীর
Image

ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস খুনের সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ড হত্যাকারীর

কানসাস, ৫ মে (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ন্যায়বিচার পেল শ্রীনিবাসের পরিবার| ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন মুলুকে ‘জাতিবিদ্বেষ’-এর শিকার হন ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার| ‘আমার দেশ থেকে দূর হয়ে যাও’, এই হুঙ্কার দিয়ে ৩২ বছরের ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুঞ্চুভোটলার-কে গুলি করে হত্যা করে মার্কিন নাগরিক অ্যাডাম পিউরিনটন (৫২)| ওই ঘটনায় আহত হন আরও দু’জন ভারতীয়| ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনায় অবশেষে সাজা ঘোষণা হল শ্রীনিবাসের হত্যাকারী, ৫২ বছরের অ্যাডাম পিউরিনটনের বিরুদ্ধে| হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে মার্কিন আদালত|
শ্রীনিবাসকে হত্যা ও আরও দু’জনকে খুনের চেষ্টা করার অপরাধে পিউরিনটনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন কানসাসের ফেডেরাল বিচারক| আদালাতের এই রায়ে খুশি প্রকাশ করেছেন শ্রীনিবাসের স্ত্রী সুনয়না দুমালা| তিনি জানিয়েছেন, ‘এই রায় ঘোষণা কড়া বার্তা দিল যে ঘৃণা কখনও মেনে নেওয়া হবে না|’
শ্রীনিবাস ওলাথের গার্মিন ইন্টারন্যাশনাল-এী হেটকোয়ার্টারে কাজ করতেন| ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে অফিস সেরে কানসাসের ওলাথ শহরের অস্টিনস বার অ্যান্ড গ্রিল পানশালায় আড্ডা দিচ্ছিলেন শ্রীনিবাস এবং তাঁর বন্ধু অলোক মাদাসানি| আচমকা শ্রীনিবাসের ওপর চড়াও হয় পিউরিনটন| জাত তুলে গালিগালাজ করতে থাকে| এরপর ‘আমার দেশ থেকে দূর হয়ে যাও’, এই হুঙ্কার দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় পিউরিনটন| ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রীনিবাস| গুরুতর জখম হন শ্রীনিবাসের বন্ধু অলোক| অভিযুক্তকে আটকাতে গিয়ে জখম হন ২৪ বছরের এক যুবকও| ঘটনার প্রায় ৫ ঘন্টা পর মিসৌরি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ| দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাজা ঘোষণা হল শ্রীনিবাসের হত্যাকারীর বিরুদ্ধে|
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে মার্কিন বহুজাতিক সংস্থা গার্মিন ইন্টারন্যাশনাল-এ কাজ করতেন শ্রীনিবাস| হায়দরাবাদের জওহরলার নেহরু টেকনোলজি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন শ্রীনিবাস| এল পাসোর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর হন| তাঁর স্ত্রী সুনয়নাও কানসাসেরই একটি প্রযুক্তি সংস্থায় কাজ করেন|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top