News Flash

  • Home
  • Uncategorized
  • ডোকলাম বিবাদের পর প্রথম বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং
Image

ডোকলাম বিবাদের পর প্রথম বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং

বেজিং, ২৭ এপ্রিল (হি.স.) : জনসংখ্যায় বিশ্বে সবচেয়ে বড় দুই দেশ ভারত ও চিন। ‘চিন নতুন যুগের কথা বলছে। আমিও ভারতকে নতুন করে গড়তে চাইছি। ভারত-চিন দু’দেশেরই উচিত বিশ্ব-শান্তির লক্ষ্যে এগনো। এই বক্তব্য দিয়েই শুক্রবার দু’দিনের চিন সফরে প্রথম বৈঠকে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং। প্রধানমন্ত্রী জানান, ভারত ও চিন একজোট হলে দু’দেশের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পাঁচটি ইতিবাচক দিক হল, ভাবনা, যোগাযোগ, সমর্থন, প্রতিশ্রুতি এবং শেয়ার্ড ভিশন্।’ এই পাঁচটি বিষয়ের ভিত্তিতেই কাছাকাছি আসতে পারে দুই দেশ। ইউহান প্রদেশের হুবেই প্রভিন্সিয়াল মিউজিয়ামে দু’দেশের ছয়জন করে কূটনীতিককে নিয়ে হয় এই ‘ঘরোয়া’ বৈঠক। হুবেই প্রদেশের মিউজিয়ামে মোদীকে নিজেই স্বাগত জানান চিনের প্রেসিডেন্ট। হুবেই প্রদেশের নিজস্ব সাংস্কৃতিক রীতি মেনে মোদীকে স্বাগত জানানো হয়। অভ্যর্থনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীকে জিনপিং বলেন, হুবেই প্রদেশে তিনি কখনও আসেননি। তাই এই জায়গাটিকেই তাদের সাক্ষাতের জন্য বাছা হয়েছে। জিনপিংকে মোদী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে ইউহানে এসেছেন তিনি। সেই সঙ্গে মোদী বলেন, চিন ও ভারতের একটি বিষয়ে মিল রেয়েছে। নদী কেন্দ্রীক সভ্যতাকে ঘিরেই দুই দেশ বেড়ে উঠেছে।
মিউজিয়াম চত্বরে প্রথম সাক্ষাতেই মোদী জিনপিংকে বলেন, ‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকা কালীনও ইউহান প্রদেশে আসার সৌভাগ্য হয়েছিল। এখানকার তিনটি বাঁধের কথা শুনেছিলাম। যে দ্রুততায় আপনারা ওই বিশালাকার নির্মাণ কাজ শেষ করে ছিলেন তা আমায় অনুপ্রাণিত করেছিল। তাই আমি সেই কাজ খতিয়ে দেখতে এসেছিলাম। গোটা একদিন বাঁধের ওখানে কাটিয়ে ছিলাম’। ডোকলাম বিবাদের পর দুই দেশের রাষ্ট্রনায়কের মধ্যে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top