News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়া মামলা অাগামী ৭ মে পর্যন্ত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

কাঠুয়া মামলা অাগামী ৭ মে পর্যন্ত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.) : কাঠুয়া মামলা অাগামী ৭ মে পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার প্রধান বিচারপতির দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই মামাল ৭ মে পর্যন্ত স্থগিত করে দেন৷ কাঠুয়া গণধর্ষণ মামলা নিয়ে দুটি পিটিশন ইতিমধ্যে শীর্ষ আদালতে জমা পড়েছে৷
আট বছরের শিশুর বাবার তরফ থেকে পিটিশনে তিনি শীর্ষ আদালতের কাছে মামলাটি জম্মু কাশ্মীরের সেসন কোর্ট থেকে সরিয়ে চন্ডীগড়ে স্থানান্তরিত করার আর্জি জানিয়েছেন৷ তাঁর আশঙ্কা জম্মুতে মামলাটি শান্তিপূর্ণভাবে চলতে দেওয়া হবে না৷ অপরদিকে অভিযুক্তদের তরফেও একটি পিটিশন জমা করা হয়৷ সেখানে এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে৷
এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চ জানান, ৭ মে এই দুটি পিটিশনের শুনানি হবে৷ তবে মামলায় ত্রুটি বিচ্যুতি ঘটলে এবং এতটুকুও ন্যায্য বিচার না পাওয়ার আভাস পেলেই সেখান থেকে মামলা সরিয়ে চন্ডীগড়ে নিয়ে যাওয়া হবে বলে অাগেই সাবধান করে দেয় শীর্ষ আদালত৷
গত ১০ জানুয়ারি জম্মু কাশ্মীরের কাঠুয়া থেকে নিখোঁজ হয়ে যায় আট বছরের একটি মেয়ে৷ দশদিন পর তাকে বাড়ির কাছেই মৃত অবস্থায় পাওয়া যায়৷ ময়নাতদন্তের পর জানা যায় মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে৷ ঘটনার তদন্তে নেমে জম্মু কাশ্মীরের পুলিশ আটজনকে গ্রেফতার করে৷ ধৃতদের মধ্যে একজন নাবালকও আছে৷ রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ কাঠুয়া জেলা আদালতে দুটি পৃথক চার্জশিট জমা করে৷ চার্জশিটে বলা হয়েছে মেয়েটিকে অপহরণের পর ড্রাগ দিয়ে আচ্ছন্ন করে একটি মন্দিরের ভেতর একে একে অভিযুক্তরা ধর্ষণ করে৷ আটদিন ধরে এই নির্যাতন চলার পর মেয়েটিকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top