News Flash

  • Home
  • Uncategorized
  • সুইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাগত জানালেন স্টিফেন লোভেন
Image

সুইডেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বাগত জানালেন স্টিফেন লোভেন

স্টকহোম, ১৭ এপ্রিল (হি.স.) : ইন্ডিয়া-নরডিক সামিটে অংশ নিতে সোমবার রাতে সুইডেন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ স্থানীয় সময়ানুসারে রাত ৯.৩০ মিনিটে তিনি সুইডেন পৌঁছলে, তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন৷ ট্যুইটারে এর জন্য তাঁকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী৷
জানা গিয়েছে, এক দ্বিপাক্ষিক সম্মেলনের জন্য সোমবার রাতে সুইডেনে পৌঁছন নরেন্দ্র মোদী৷ সেখানে বসবাসকারী বহু ভারতীয়ের সঙ্গে দেখা করেন তিনি৷ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সুইডেনের রাজা ষোড়শ গুস্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন৷ এরপর দুই দেশ এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়৷ এরপর সুইডেন-ইন্ডিয়া বিজনেস ডে-তে অংশগ্রহণ করেন তিনি। ভারতের সঙ্গে নরডিক দেশগুলির সুস্থ সম্পর্ক এবং পারস্পরিক আদানপ্রদানই প্রধানমন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে ৷ দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগের পরিবেশ তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী৷
সোমবার রাতে সুইডেন সফর শুরু করার আগে মোদী বলেন, ভারত ও সুইডেনের মধ্যে প্রথম থেকেই এক সুস্থ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ৷ বরাবরই স্বচ্ছতা বজায় ছিল আমাদের সম্পর্কের মধ্যে ৷ বিশ্ববাজারে ভারতকে সঠিক দিশা দিতে বরাবরই সাহায্য করেছে সুইডেন ৷ এই সম্পর্ককে আরও মজবুত করতেই এই সফর ৷ উল্লেখ্য, সুইডেনের বৈঠক সেরে বুধবার রওনা দেবেন ব্রিটেন সফরে ৷ সেখানে অংশ নেবেন কমনওয়েলথ হেডস অফ গভর্মেন্টের বৈঠকে ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top