News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ডিফেন্স এক্সপো ২০১৮’ তে দেশের নিরাপত্তার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী
Image

‘ডিফেন্স এক্সপো ২০১৮’ তে দেশের নিরাপত্তার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ১২ এপ্রিল (হি.স.) : দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দৃঢ় প্রতিজ্ঞ তিনি। মহাবলিপুরমের ‘ডিফেন্স এক্সপো ২০১৮’-র মঞ্চে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, শান্তি প্রক্রিয়ার মতোই দেশের মানুষ এবং ভূখণ্ডকে রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আমরা। আর তার জন্য আমাদের সামরিক বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার জন্য সব ধরণের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই জন্য স্বশাসিত কৌশলগত প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, ‘ডিফেন্স এক্সপো ২০১৮’-র তে ৫০০টি ভারতীয় কোম্পানি, ১৫০টি বিদেশি কোম্পানি এবং ৪০টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছে। এদিন নিজের বক্তৃতায় তামিলনাডু প্রাচীন ইতিহাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মহান চোল বংশের রাজারা বাণিজ্য এবং শিক্ষার মাধ্যমে অন্যান্য দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপন করেছিল। অন্যদিকে কেন্দ্রীয় সরকার যে দেশের প্রতিরক্ষার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিমান কেনা নিয়ে গড়িমসি চলছিল কিন্তু চটজলদি সিদ্ধান্ত নিয়ে এবং নতুন প্রক্রিয়ার মাধ্যমে আমারা ১১০টি যুদ্ধ বিমান কিনছি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top