News Flash

  • Home
  • Uncategorized
  • দলিত প্রসঙ্গে বিজেপি-আরএসএসকে তোপ রাহুলের, পাল্টা নিন্দা রামবিলাসের
Image

দলিত প্রসঙ্গে বিজেপি-আরএসএসকে তোপ রাহুলের, পাল্টা নিন্দা রামবিলাসের

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংরক্ষণ আইন শিথিল করার প্রতিবাদে গোটা দেশজুড়ে যখন বিক্ষোভের ঝড় বইছে তখনই রাজনীতির ফায়দা তুলতে মাঠে নেমে পড়ল দেশের শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। সোমবার একাধিক দলিত সংগঠনের ডাকা ভারত বনধের জেরে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়ে পড়ে। সেই আবহেই উস্কানিমূলক ট্যুইট করে বিতর্ক বাড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এক ট্যুইটবার্তায় বিজেপি আরএসএসের বিরুদ্ধে তোপ দেগে তিনি লেখেন, ভারতীয় সমাজে দলিতদের পদদলিত করে রাখাটা আরএসএস ও বিজেপির ডিএনএতে রয়েছে। যারা এই পরিস্থিতিকে চ্যালেঞ্জ করে, হিংসা ছড়িয়ে তাদের মুখ রুদ্ধ করে রাখা হয়। মোদী সরকারের কাছ থেকে নিজেদের অধিকার রক্ষার দাবিতে হাজারো দলিত ভাই-বোনেরা রাস্তায় নেমেছে। আমি ওদেরকে সেলাম জানাই।
অন্যদিকে, রাহুল গান্ধীর এই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন, জনগণ কেন বিক্ষোভ করছে তা বোঝা যাচ্ছে। কিন্তু বিরোধীরা এই বিষয়ে কেন রাজনীতি করছে? কংগ্রেসের মতো দলগুলি যারা ড. বি আর আম্বেদকরকে ভারতরত্ন কোনওদিন দেয়নি। তারা এখন তাঁর অনুগামী হওয়ার অভিনয় করে যাচ্ছে।
প্রসঙ্গত, গত ২০ মার্চ শীর্ষ আদালতের তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংরক্ষণ আইন শিথিল সংক্রান্ত এক রায়ের বিরোধিতা করে সোমবার দেশজুড়ে বনধ পালন করছে তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংগঠনগুলি | তফশিলি জাতি ও তফশিলি উপজাতি আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় ওডিশার সম্বলপুরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা| শুধু ওডিশা নয়, সোমবার সকাল থেকে একই ছবি ধরা পড়েছে দেশের বিভিন্ন প্রান্তেও| বিহারের আররাহ-তে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিআইএমএল সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা| পাশাপাশি বিহারের ফোরবেসগঞ্জ জংশন স্টেশনেও রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়| উত্তর প্রদেশ-রাজস্থান-পঞ্জাবেও বিক্ষোভ প্রদর্শন করেন একাধিক দলিত সংগঠনের সদস্যরা| উত্তর প্রদেশের আগ্রায় মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করা হয়| রাজস্থানের ভরতপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মহিলারাও |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top