News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে জঙ্গি হামলায় মৃত্যু স্পেশ্যাল পুলিশ অফিসারের, গুরুতর জখম স্ত্রী
Image

অনন্তনাগে জঙ্গি হামলায় মৃত্যু স্পেশ্যাল পুলিশ অফিসারের, গুরুতর জখম স্ত্রী

শ্রীনগর, ৩০ মার্চ (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘ভয়াবহ’ জঙ্গি হামলায় প্রাণ হারালেন একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)| জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন স্পেশ্যাল পুলিশ অফিসারের স্ত্রীও| বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গি হামলায় সন্ত্রস্ত্র হয় অনন্তনাগ জেলার বিজবেহারা টাউন| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজবেহারা টাউনের কাটসু গ্রামে স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) মুস্তাক আহমেদ শেখ-এর বাড়িতে অতর্কিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা| কোনও কিছু বুঝে ওঠার আগেই এসপিও মুস্তাক আহমেদ ও তাঁর স্ত্রী ফরিদাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| গুলি চালানোর পরই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায়| রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় এসপিও মুস্তাক আহমেদ ও তাঁর স্ত্রী ফরিদাকে বিজবেহারা টাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মুস্তাককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| মুস্কাকের স্ত্রী ফরিদার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
কাটসু গ্রামে এসপিও-র বাড়িতে জঙ্গি হামলার পরই গোটা এলাকায় ঘিরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| যদিও, সশস্ত্র সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| শুধু কাটসু গ্রামই নয়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায়, আহগাম এলাকায় সেনাবাহিনীর পেট্রোল পার্টি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ সোপিয়ান জেলার আহগাম এলাকায় সেনাবাহিনীর পেট্রোল পার্টি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| আচমকা হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| পৃথক জঙ্গি হামলার ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top