News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তম বেতন কমিশন দেব, কিন্তু কাজ চাই, ফেলে রাখা চলবে না, হিসাব দিতে হবে ঃ মুখ্যমন্ত্রী
Image

সপ্তম বেতন কমিশন দেব, কিন্তু কাজ চাই, ফেলে রাখা চলবে না, হিসাব দিতে হবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷৷ উন্নয়নের জন্য কর্মসংসৃকতি ফেরানো খুবই জরুরি৷ তাই, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মসংসৃকতি

বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

ফেরাতেই জোর দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর সাফ কথা, সপ্তম বেতন কমিশন দেব৷ কিন্তু, তার বদলে কাজ চাই৷ কোনও কাজ ফেলে রাখা চলবে না৷ প্রয়োজনে সকাল ৯টা থেকে কাজ শুরু করুন৷ কারণ, প্রতিদিন কাজের হিসেব দিতে হবে৷ তার ব্যতিক্রম  হলেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷ একই সাথে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে হুশিয়ারি দিয়েছেন, রাজ্যের ব্যবসা করতে হলে এ রাজ্যের মানুষের জন্য কাজ করতে হবে৷ তা না হলে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না৷ এভাবেই মঙ্গলবার দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অন্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেলো৷

এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ২৫ বছর শাসনের পরও এ রাজ্যে গরীব কমেনি৷ প্রতিটি ঘরে উজ্জ্বলা যোজনায় এলপিজি কানেকশন পৌছায়নি৷ মুখ্যমন্ত্রীর কথায়, এ রাজ্যে সকলকে এতোদিন সমান ভাবে দেখেনি পূর্বতন সরকার৷ তাই, উজ্জ্বলা যোজনায় কেবলমাত্র দুইটি বিধানসভা কেন্দ্রে বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই সরকার এ ধরনের দ্বিচারিতা কখনই করবে না৷ সারা রাজ্যে ৬০ টি বিধানসভা কেন্দ্রে বিনামূল্যে চার লক্ষ এলপিজি কানেকশন দেওয়া হবে৷ ১৯ মার্চ পর্যন্ত ৪২ হাজার এলপিজি কানেকশন দেওয়া হয়েছে৷ বাকি ৩ লক্ষ ৫৮  হাজার কানেকশন বিনামূল্যে দেওয়া হবে৷ আইওসিকে এক মাসের মধ্যে ১ লক্ষ এলপিজি কানেকশন দিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নির্দেশ দিয়েছেন৷

মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রী বিমা যোজনা নিয়েও পূর্বতন সরকারের ব্যর্থতায় বিরোধীদের বিঁধেছেন৷ তাঁর কথায়, ১২ টাকা দিয়ে ২ লক্ষ টাকার বিমা যোজনা এনেছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু এ রাজ্যে এই যোজনা সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছেনা৷ তিনি জানান, সম্প্রতি বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের বৈঠকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে৷ তাতে, ব্যাঙ্ক আধিকারিকরা এই যোজনার সঠিক প্রচার হচ্ছে না বলে জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, ব্যাঙ্ক আধিকারিকদের গাফিলতিতে গরীব মানুষ বিমা যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন৷ এর দায় রাজ্য সরকার কোনও ভাবেই এড়িয়ে যেতে পারে না৷ ২০১৫ সালের ১৫ মে এই যোজনা চালু হলেও পূর্বতন সরকার এবিষয়ে কোনও গুরুত্ব দেয়নি৷ তাই, ইউবিআইকে নির্দেশ দিয়েছি ১০০ দিনের মধ্যে রাজ্যে গরীব অংশের মানুষের যত ব্যাঙ্ক একাউন্ট আছে তাদের প্রধানমন্ত্রী বিমা যোজনার আওতায় নিয়ে আসতে হবে৷ মুখ্যমন্ত্রীর কড়া হুশিয়ারি, এই কাজে ব্যর্থ হলে এ রাজ্যে তাদের ব্যবসা করা মুশকিল হবে৷

এদিন ফসল বিমা যোজনা নিয়েও পূর্বতন সরকারকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এ রাজ্যে সঠিক ভাবে চালু হলে গত বছরের বন্যায় কৃষকরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তা থেকে সুফল পেতে পারতেন৷ রাজ্য সরকারকে কেন্দ্রে কাছে টাকা চাইতে হতো না৷ তাঁর বক্তব্য, ১০০ দিনের মধ্যে সমস্ত কৃষকদের কাছে ফসল বিমা যোজনা নিয়ে পৌছতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কোন আধিকারিক এই কাজ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

মুখ্যমন্ত্রীর কথায়, কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেবে নতুন সরকার৷ এ জন্য কমিটি গঠন করা হয়েছে৷ কিন্তু জনগণের সেবার কর্মচারীদের কাজ করতে হবে৷ এই মানসিকতা গড়ে তুলতে হবে৷ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, গরীব, তপশিলী জাতি, তপশিলী উপজাতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সংখ্যালঘুদের কল্যাণে কর্মচারীদের শামিল হতে হবে৷ সমস্ত সরকারি দফতরে কর্মসংসৃকতি গড়ে তুলতে হবে৷ শুধু তাই নয়, সময়ের কাজ নির্দিষ্ট সময়েই শেষ করতে হবে৷ কোন কাজ ফেলে রাখা যাবে না৷ প্রয়োজনে সকাল ৯টা থেকে শুরু করুন এবং অধিক রাত পর্যন্ত কাজ করতে থাকুন৷ মুখ্যমন্ত্রীর হুশিয়ারি, সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে ব্যর্থ হলে তার জবাব দিতে হবে৷ আধিকারিকদের এদিকে সর্তক নজর রাখতে হবে৷ তাঁর বক্তব্য, সরকার ডিজিট্যাল ফাইলিংয়ের ব্যবস্থা করছে৷ সাথে যোগ করেন দুই বছরের জন্য বদলি নীতি তৈরি করা হচ্ছে৷ এক্ষেত্রে কোনও রাজনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না৷ এমনকি সরকারি চাকরির জন্য কমিউনিস্ট, আইপিএফটি কিংবা বিজেপির পরিচয় লাগবে না৷ তাঁর আশ্বাস, যারা যোগ্য তারাই চাকরি পাবেন৷

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যপালের ভাষণে এই সরকার জনজাতিদের কল্যাণে কর্মসূচির সুষ্পষ্ঠ ছাপ রয়েছে৷ রাজ্য সরকার জনজাতিদের আর্থ সামাজিক, কৃষ্টি, সংসৃকতি ও ভাষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেবে৷ তাঁর দাবি, পর্যটনকে ঘিরে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে৷ তাই নর্থইস্ট সার্কিটের মাধ্যমে এ রাজ্যে পর্যটনকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে৷ এরই সাথে সার কারখানা গড়ে তোলার মাধ্যমেও কর্মসংস্থান সুনিশ্চিত সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রীর মতে, এ রাজ্যে সার কারখানা গড়ে তোলা হলে বাংলাদেশের বাজার সহজেই দখল করা যাবে৷

মুখ্যমন্ত্রী রেগা প্রকল্প নিয়েও এদিন বিরোধীদের তুলোধুনো করেছেন৷ তাঁর কথায়, দিল্লি গিয়ে রেগার রিপোর্ট নিয়ে লজ্জায় মাথা হেট হয়ে গেছে৷ তাঁর দাবি,  পূর্বতন সরকারের আমলে রেগার কাজের হিসেব তাঁরা দিতে পারেননি৷ ২৫টি প্রশ্ণের মধ্যে ২৩ টি প্রশ্ণের উত্তরই চরম অসন্তোষজনক৷ তাই কেন্দ্রীয় সরকার রেগায় টাকা বরাদ্দ করছিলনা৷ মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী রেগায় দুর্নীতির বিরুদ্ধে মামলা করে রিপোর্ট পাঠাতে বলেছেন৷ তবেই অর্থ মঞ্জুরি দেওয়া হবে৷ আপাতত ২৪১ কোটি টাকা রেগায় মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার৷ তবে রিপোর্ট পাঠালেই কেন্দ্র রাজ্যকে এই টাকা দেবে৷ মুখ্যমন্ত্রী বলেন, সামনে গড়িয়া পূজা এবং বাংলা নববর্ষ৷ তাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে রেগা প্রকল্পে অর্থ বরাদ্দে বিশেষ অনুরোধ জানিয়েছি৷ মুখ্যসচিবকে ১০ দিনের শ্রমদিবস সৃষ্টির নির্দেশ দিয়েছেন৷

এদিন মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণকে সমর্থন করেন এবং বিরোধীদের আনা সংশোধনীর বিরোধীতা করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top