News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের রাজত্বে নির্বাচনের পর রক্তগঙ্গা বয়েছে, এবারই ব্যতিক্রম ঃ মন্ত্রী রতনলাল
Image

সিপিএমের রাজত্বে নির্বাচনের পর রক্তগঙ্গা বয়েছে, এবারই ব্যতিক্রম ঃ মন্ত্রী রতনলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ ৷৷ রাজ্যপালের ভাষণে সন্ত্রাস নিয়ে কোনও উল্লেখ নেই৷ এই দাবিতে সংশোধনী এনে লেজেগোবরে হয়েছেন

সোমবার বিধানসভায় বক্তব্য রাখছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ৷ ছবি- নিজস্ব৷

বিরোধীরা৷ সোমবার দ্বাদশ বিধানসভার প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সরকার পক্ষ এই সংশোধনীর বিরোধীতায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথের কথায়, সিপিএমের রাজত্বে প্রতি নির্বাচনের পর সারা রাজ্যে রক্তগঙ্গা বয়েছে৷ কিন্তু এবারই ব্যতিক্রম৷ কারণ, এবার সিপিএম পরাজিত হয়েছে৷ তাই, সারা রাজ্যে শান্তির পরিবেশ কায়েম করে রাখতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে৷ তাঁর কটাক্ষ, উপদেশ দিয়ে মুর্খদের শোধরানো যায় না৷ সন্ত্রাস ইস্যুতে আমরা বোধহয় বেশি গান্ধীগীরি করছি৷ এদিন, মুখ্যসচেতক কল্যাণী রায়, ট্রেজারি বেঞ্চের সদস্য আশীষ কুমার সাহা, বিশ্ববন্ধু সেন, সুশান্ত চৌধুরী, বৃষকেতু দেববর্মা এবং ডাঃ দীলিপ দাসও সন্ত্রাস ইস্যুতে বিরোধীদেরই একহাত নিয়েছেন৷

সংসদ বিষয়ক মন্ত্রীর কথায়, সিপিএমের রাজত্বে অনেক বিধায়ক খুন হয়েছেন৷ শুধু তাই নয়, গত ২৫ বছরে খুন, সন্ত্রাস এবং ধর্ষণের ঘটনা লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷ পূর্বতন সরকার এই রাজ্যকে নেশার করিডোর বানিয়ে রেখেছিলো৷ ২০০৮ সালে নির্বাচনের পর মান্দাইতে ১১জনকে নৃশংসভাবে খুন করা হয়েছিলো৷ সম্প্রতি সাংবাদিক শান্তুনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিককে খুন করা হয়েছে৷ তিনি উষ্মা প্রকাশ করে জানতে চেয়েছেন, একটি খুনেরও সিবিআই তদন্ত দিলেন না কেন? জিরানীয়ায় রবি ও লিটনের খুনের তদন্তের প্রয়োজন বোধ করেননি কেন? সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের কথায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতার এখন আত্মসমীক্ষার প্রয়োজন৷ বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, একি কথা শুনি আজ মন্থরার মুখে৷

এদিন সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ বলেন, ২৩ মার্চ বিধানসভায় রাজ্যপাল যে ভাষণ দিয়েছেন তা এই সরকারের সুসংহত পরিকল্পনার এক আলোর দিশা৷ বিজেপি- আই পি এফ টি নির্বাচনের আগে ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিল তা শুধু নির্বাচনী প্রতিশ্রুতিই নয়৷ তার সার্বিক রূপায়ণে এই সরকার দায়বদ্ধ৷ তিনি বলেন, রাজ্য এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে৷ কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উন্নয়নে আন্তরিক৷ অল্প সময়ের ব্যবধানে প্রধানমন্ত্রী তিনবার রাজ্য সফর করে গেছেন৷ প্রধানমন্ত্রীর সঠিক পদক্ষেপ ও বাস্তব সম্মত পরিকল্পনায় বিকাশের এক নতুন পথ এখন আমাদের সামনে অপেক্ষা করছে৷ প্রধানমন্ত্রী যে আশা-ভরসা রেখেছেন তার পূর্ণ মর্যাদা দেবে সরকার৷ শ্রীনাথ বলেন, উন্নয়ণের অর্থ হচ্ছে রাজ্যের মানুষের সার্বিক বিকাশ৷ জম্পুই হিলের শেষ প্রান্তে যে মানুষ রয়েছেন তাদেরও আর্থ-সামাজিক বিকাশ ঘটানো৷ তিনি বলেন, মানুষ পরিবর্তন চেয়ে ছিলেন৷ ঐতিহাসিক ও নজিরবিহীনভাবে রক্তপাতহীন এক নিঃশব্দ বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে৷ ন্যায় ও সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে মানুষ আমাদের জয়ী করেছেন৷ রাজ্যের মানুষের কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত সমস্ত প্রকল্পের রূপায়ণে সরকার উদ্যোগ নেবে৷ প্রধানমন্ত্রী স্বপ্ণ সবকা সাথ সবকা বিকাশ এর লক্ষ্যে কাজ করবে এই সরকার৷ তিনি বলেন স্বাধীনতার পর এমন বাস্তবোচিত প্রকল্প দেশবাসী দেখেন নি৷ দেশের মানুষ উপকৃত হচ্ছেন৷ এর সুফল পাবেন ত্রিপুরাবাসীও৷ এই সরকারের অনেক স্বপ্ণ৷ আজ ১৮ দিন হল৷ আমাদের চলার পথে শক্তি আমাদের প্রধানমন্ত্রী৷

রাজ্যপালের ভাষণের উপর আনা ধন্যবাদসূচক প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে সরকারী মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় বলেন, রাজ্যের মানুষ দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বিজেপি-আইপিএফটি সরকারের হাতে রাজ্যের দায়িত্বভার তুলে দিয়েছে৷ গণ প্রত্যাশাকে সম্মান জানিয়ে ইতিমধ্যেই নতুন সরকার তাঁদের কাজ শুরু করেছে৷ তিনি বলেন, সকল অংশের মানুষের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরী হয়েছে৷ বিধায়ক রতন চক্রবর্তী বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রতি বর্তমান কেন্দ্রীয় সরকার যে ইতিবাচক দৃষ্টিভঙ্গী নিয়েছে তা এর আগে কখনো দেখা যায়নি৷ রাজ্যের বর্তমান সরকার জাতি উপজাতির মধ্যে মৈত্রী রূপায়ণের মধ্য দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছে৷

এদিন ট্রেজারি বেঞ্চের সদস্য আশীষ কুমার সাহাও বিরোধীদের সংশোধনীর বিরোধীতায় বক্তব্য রাখেন৷ তাঁর কথায়, সন্ত্রাসের কথা বলে বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছেন৷ আসলে নিজ দলের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারছেন না বিরোধীরা৷ তাঁর পরামর্শ, বিগত ২৫ বছরের প্রায়শ্চিত্ত হিসেবে নতুন সরকারকে সহযোগিতা করুন৷ এদিন তিনি  সাথে যোগ করেন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় এই সরকার সচেষ্টা৷ রাজ্যের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেবার ব্যাপারে এই সরকার অঙ্গীকারবদ্ধ৷

বিধায়ক বিশ্ববন্ধু সেন আরোও চড়া সুরে বিরোধীদের বিধেছেন৷ তাঁর কথায়, রত্নাকর দস্যু এখন বাল্মিকি হতে চাইছেন৷ তাঁর আরও দাবি, গণতন্ত্রের মানোন্নয়নে নতুন সরকার কাজ চালিয়ে যাবে৷ বিধায়ক সুশান্ত চৌধুরীও সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, এই নির্বাচনে সিপিএম ক্ষমতায় আসলে অনেকে খুন হয়ে যেতেন৷ ২০০৮ সালে নির্বাচনের পর মান্দাইয়ে ১১জনকে গুলি করে হত্যার ঘটনা তুলে ধরে এদিন তিনি বিরোধীদের বিধেছেন৷ এদিন তিনি সাথে যোগ করেন, বিগত দিনগুলিতে রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির্ দিকে সঠিকভাবে নজর দেয়া গেলে সেখানে অনেক বেশী কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত৷

বিধায়ক ডাঃ দিলীপ কুমার দাস বলেন,  রাজ্যের রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেবার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখা উচিত৷ বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, রাজ্যপালের ভাষণে উপজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়নের বিষয়টি বিশেষভাবে স্থান পেয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top