News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের গর্জি অফিস থেকে বিস্তর আগ্ণেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

সিপিএমের গর্জি অফিস থেকে বিস্তর আগ্ণেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ মার্চ ৷৷ রাজ্যে পরিবর্তনের স্রোতে যেখানে সিপিএম নেতা কর্মীরা একেবারেই সন্ত্রস তখন বামেদের পার্টি অফিস থেকে পুলিশ অস্ত্র-শস্ত্র উদ্ধার করে চলেছে৷ আজ উদয়পুর মহকুমার গর্জি সিপিএম পার্টি অফিস তল্লাসি চালিয়ে পুলিশ একটি দেশ বন্দুক, ৩টি দা, চার রাউন্ড একে ৪৭ এর কার্তুজ উদ্ধার করেছে৷ এই অভিযানের নেতৃত্বে ছিলেন মহকুমা শাসক শুভাশিষ বন্দোপাধ্যায়, এসডিএপও রাজেন্দ্র দত্ত, আরকে পুর থানার ওসি, পার্থ সারথী পাল, গর্জি থানার ওসি উপস্থিত ছিলেন৷ সিপিএমের গর্জি লোক্যাল কমিটির এলসি সম্পাদক ক্ষীতিশ পাল, উপ-প্রধান রবীন্দ্র ভৌমিক৷

এদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে আত নিম্ন লিখিত বিবৃতি দিয়েছেন৷ বিবৃতিতে বলা হয়েছে ঃ-  রাজ্যে বিজেপি – আইপিএফটি জোট সরকার দায়িত্ব নেয়ার দুসপ্তাহে অতিক্রান্ত হলেও শাসক দলের কর্মী সমর্থকদের হিংস্র সন্ত্রাস বন্ধের কোন লক্ষন নেই৷ গতরাতে তেলিয়ামুড়া মহকুমার মোহরছড়া বাজারের সিপিআইএম অফিসটি বিজেপি কর্মীরা পুড়িয়ে দেয়৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর অফিসটি আক্রমণ করে সমস্ত আসবাবপত্র তছনছ করে  দেয়া হয়েছিল৷ গতরাতে অফিসটি পুড়িয়ে দেয়া হয়৷ গতকাল সন্ধ্যায় খোয়াই শহরের কেন্দ্রস্থলে সুভাষপার্কে সিপিআইএম অফিসটি পুলিশের সামনেই বিজেপি কর্মীরা শাবদ দিয়ে তালা ভেঙে ঢুকে তছনছ করে৷ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম দফা আক্রমণের পর রাত সাড়ে ১১টায় বিজেপি কর্মীরা আবারও অফিসটির উপর আক্রমণ চালায়৷ আজ সকালে জিরানীয়া বাজারে সিপিআইএম লোক্যাল কমিটি অফিসে বিজেপি কর্মীরা পেট্রোল  ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ ফায়ার সার্ভিস আসার আগেই নীচের তলার সমস্ত আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়৷ গতরাতে উদয়পুর মহকুমার গর্জিতে সিপিআইএম লোক্যাল কমিটি অফিসে জানালা ভেঙে ঢুকে৷ এ সম্পর্কে পাার্টির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়৷ আজ দুপুরে বিজেপি কর্মীরা অভিযোগ আনে অফিসটিতে নাকি অস্ত্র মজুত আছে এবং তল্লাশি চালাতে হবে৷ বিজেপির অভিযোগ মূলে পুলিশ তল্লাশি চালায়৷ গতরাতে উদয়পুর মহকুমার গঙ্গাছড়ায় সিপিআইএম অঞ্চল কমিটির একজন সদস্য সহ দুজনের বাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটতরাজ চালায়৷ বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের ওপর এবং বিরোধী দলের কর্মীদের ওপর বিজেপি কর্মীদের ফ্যাসিষ্টুসুলভ আক্রমণের তীব্র নিন্দা করছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী৷ গণতন্ত্রপ্রিয় মানুষকে সংবিধান ও আইনের শাসন পুনরুদ্ধারে প্রতিবাদে শামিল হতে অনুরোধ জানাচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top