News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে নৃশংস হত্যালীলা, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু প্রাক্তন রেডিও জকির
Image

কেরলে নৃশংস হত্যালীলা, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু প্রাক্তন রেডিও জকির

তিরুবনন্তপুরম, ২৭ মার্চ (হি.স.): স্টুডিওর ভিতরেই প্রাক্তন রেডিও জকিকে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তাঁর এক বন্ধুও| সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের, পাল্লিকল থানার অন্তর্গত মাদাভুর-এ| আততায়ী হামলায় নিহত প্রাক্তন রেডিও জকির নাম হল, রাজেশ ওরফে রকিসান রাজেশ (৩৬)| রেডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একজন মিমিক্রি শিল্পী ও লোকসঙ্গীত শিল্পীও ছিলেন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে স্টেজ পারফরম্যান্স সেরে, তিরুবনন্তপুরমের পাল্লিকল থানার অন্তর্গত মাদাভুর এলাকায় অবস্থিত নিজ স্টুডিওতে বন্ধুর সঙ্গে বসেছিলেন রাজেশ| গভীর রাতে রাজেশ ও তাঁর বন্ধু কুট্টান মেট্রো স্টুডিওতে জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন| আচমকাই একটি লাল রঙের মারুতি সুইফ্ট গাড়িতে চড়ে এসে তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী| ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন রাজেশ ও তাঁর বন্ধু কুট্টান|
রাতের অন্ধকারে স্টুডিও থেকে চিত্কার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দারা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাজেশ ও তাঁর বন্ধু কুট্টান| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে পারিপল্লির হাসপাতালে নিয়ে যান| হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রাজেশের| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রাজেশের বন্ধু কুট্টান|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বহু বছর রেড এফএম-এ রেডিও জকির কাজ করতেন রাজেশ| এছাড়াও দোহায় ভয়েস অফ কেরালা এফএম স্টেশনেও কাজ করেছেন ৩৬ বছর বয়সি রাজেশ| তাঁর স্ত্রী ও এক পুত্র রয়েছে| চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top