News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়া, শান্তিরবাজার ও উদয়পুরে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় সিপিএম
Image

বিলোনীয়া, শান্তিরবাজার ও উদয়পুরে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর, ২৪ মার্চ৷৷ ক্ষমতা হারিয়ে এখন বেপরোয়া উঠেছে বামেরা৷ ক্যাডার-সন্ত্রাস এখনও জারি আছে৷ পুলিশি তৎপরতায় ক্যাডার-সন্ত্রাস নিয়ন্তণে এলেও সম্পূর্ণভাবে তাদের নিরস্ত্র করা যায়নি৷ রাজ্যের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে বলে অভিযোগের তিন সিরিআইএম এর দিকে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের সোনাইছড়িতে রাতের আধারে দুই বিজেপি কর্মীর উপর অতর্কিত আক্রমণ সংগঠিত করা হয়৷ সন্দেহভাজন সিপিআইএম ক্যাডারদের হামলায় স্থানীয় বিজেপি কর্মী রঞ্জিত মজুমদার এবং চন্দন বিশ্বাস গুরুতরভাবে জখম হন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ অন্যদিকে, শন্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং ও রাইমোহন দত্তপাড়ায় বিজেপি সমর্থিত দুই কর্মীর রবার বাগান নষ্ট করে ফেলেছে সন্দেহভাজন সিপিআইএম এর কিছু সমর্থক৷ অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বিজেপির ওই দুই কর্মী৷ রাইমোহন দত্তপাড়ায় অমল সাহার এক বছরের প্রায় ৭০০ এর অধিক রাবার গাছ কেটে ফেলা হয়েছে৷ অপর দিকে নারাইফাং এলাকায় অচিন্ত্য রিয়াঙের চার বছরের ২৫০ এর বেশি রাবার গাছ কেটে ফেলা হয়েছে৷ ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে বিজেপি’র লোকজন ও আরক্ষা দফতরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ রাজ্যে প্রতিষ্ঠিত বিজেপি সরকার ত্রিপুরাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে রবারের উপর গুরুত্ব দিয়েছিল৷ স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ সিপিআইএম এর দলত্যাগী, যারা দিনে বিজেপি ও রাতে সিপিআইএম তারাই নতুন সরকারেদ্দর এ ধরনের উন্নয়নের ভাবধারাকে নষ্ট করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ পরিকল্পনামাফিক এ সব করা হচ্ছে৷ বিজেপি’র স্থানীয় নেতাদের দাবি, এ ভাবে বেশিদিন টিকে থাকতে  পারবে না এরা৷ রাজ্যের বিজেপি সরকার এই সকল দরিদ্র লোকজনদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, গত রাতে রহস্যজনক অগ্ণিকান্ডে সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে গেছে সাতটি দোকান, একটি বসতবাড়ি, বিজেপি ও সিপিআইএম এর পার্টি অফিস৷ ঘটনাটি ঘটেছে অমরপুর মহকুমার অম্পি সড়ক সংলগ্ণ বামপুর বাজারে৷ খবর পেয়ে ছুটে আসে অম্পি ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন৷ কিন্তু আগুন এতটাই ভয়ংকর ছিল যে একটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনতে পারছিল না৷ খবর দিয়ে অমরপুর থেকে আরও দুটি ইঞ্জিন ডেকে পাঠানো হয়৷ তিনটি ইঞ্জিন মিলে টানা প্রায় দুই ঘন্টা আগুন আয়ত্তে আনা হয়৷ তবে আগুন লাগার পেছনে মূল কারণ জানা যায়নি৷

এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ উদয়পুর শহরের সোনামুড়া চৌমুহনী এলাকায় বিজেপি পার্টি অফিসে কয়েকজন দুসৃকতি হামলা চালিয়েছে লাঠি নিয়ে৷ সেখানে বিজেপির দুই কর্মী রাকেশ হুসেন চৌধুরী এবং সৃজন মিয়াকে বেধরক মারধর করা হয়৷ তারা বর্তমানে হাসপাতালে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিআর-০৩-সি-০৫২৭ নম্বরের একটি মারুতী গাড়িতে করে দুসৃকতিরা আসে এবং গাড়ি থেকে নমে অতর্কিত আক্রমণ করে৷ চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসতেই দুসৃকতিরা পালিয়ে যায় গাড়ি ফেলে৷ পুলিশ গাড়িটি আটক করেছে৷ এদিকে, তিনজনের নামধাম দিয়ে আর কে পুর থানায় মামলা করেন আক্রান্ত বিজেপি কর্মী৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top