News Flash

  • Home
  • Uncategorized
  • বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিভ স্মিথ
Image

বল বিকৃতি কাণ্ডে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিভ স্মিথ

কেপটাউন, ২৫ মার্চ (হি.স.) : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডের পর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিভ স্মিথ৷ এমনকি সহ অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন স্মিথের ডেপুটি ওয়ার্নার৷ শনিবার সাংবাদিক সম্মেলনে অধিনায়কত্ব না-ছাড়ার কথা জানিয়েছিলেন স্মিথ৷ রবিবার অবশ্য সেই দায়িত্ব থেকে সরলেন স্মিথ৷ সিরিজে বাকি টেস্টে স্মিথের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন৷ তবে পরের টেস্টে স্মিথ খেলবেন কিনা সেই নিয়ে অবশ্য এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি৷ মাঠে বল বিকৃতি কাণ্ড নিয়ে তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷

শুধু তাই নয়, আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব খোয়াতে পারেন স্মিভ৷ এনিয়ে ইতিমধ্যেই নাকি স্মিথকে আইপিএলে নেতৃত্ব থেকে ছেঁটে ফেলা পাকা করে ফেলেছে রাজস্থান ফ্যাঞ্চাইজি৷

জানা গিয়েছে, দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিংয়ের সময় ৪৩ নম্বর ওভারে অজি ওপেনার ক্যামরন ব্যানক্রফটের বিরুদ্ধে বলে কিছু দিয়ে আঁচড় কাটার অভিযোগ ওঠে৷ দুই আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ বিষয়টি নিয়ে ক্যামেরনের সঙ্গে কথা বললেন৷ ব্যানক্রফট আম্পায়ারদের ব্যাখ্যা দেন, তাঁর কাছে কেবলমাত্র সানগ্লাস পরিষ্কার করার কাপড় রয়েছে৷ এরপর আর কিছু না বলে ব্যানক্রফটকে ছেড়ে দেন আম্পায়াররা৷ পরে টিভি ক্যামেরাতে দেখা যায়, হলুদ রংয়ের একটি জিনিস নিজের ট্রাউজারে লুকিয়ে রাখছেন অজি ওপেনার৷ ভিডিও ক্লিপটি মাঠের টিভি স্ক্রিনে আসতেই হইচই পড়ে যায়৷ তৃতীয় দিনের খেলার শেষে ব্যানক্রফটকে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন করে অজি অধিনায়ক স্মিথ জানান, ‘ আমি লজ্জিত, দলের ছেলেরাও লজ্জিত৷ আমার মনে হয় ব্যানক্রফট লজ্জিত৷ এরকম কোনও জিনিস আমরা ক্রিকেটে দেখতে চাইনা৷ অস্ট্রেলিয়া দল এসবের জন্য পরিচিতও নয়৷ আজকে যা ঘটেছে তাঁর জন্য আমি খুবই দুঃখিত৷’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top