News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধুকে মারধরের ঘটনায় ২ জনের বিরুদ্ধে মামলা, ধৃত ১
Image

বন্ধুকে মারধরের ঘটনায় ২ জনের বিরুদ্ধে মামলা, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ বন্ধুদের মধ্যে বচসায় এক যুবক গুরুতর আহত হয়েছেন৷ আহত রাজেশ সাহা বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ তাকে মারধরের ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা হয়েছে৷ পুলিশ এই মামলায় রূপম মল্লিক নামে এক যুবককে আটক করেছে৷

জানা গেছে, শান্তিপাড়ার বাসিন্দা রাজেশ শাহা গত বৃহস্পতিবার কাটাশলা বোনের বাড়িতে যাওয়ার সময় পথে তারই দুই বন্ধু রূপম মল্লিক এবং রূপক মল্লিকের সাথে বচসা হয়৷ তখন দুই বন্ধু মিলে রাজেশ সাহাকে প্রচন্ড মারধর করে তাকে ড্রেনে ফেলে পালিয়ে যায়৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ এই ঘটনায় রাজেশ সাহার পরিবারের তরফে দুইজনের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়৷ পুলিশ শনিবার অভিযুক্ত রূপম মল্লিককে আটক করেছে৷ অপর অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top