News Flash

  • Home
  • Uncategorized
  • টমটম চালকের মারে গুরুতর জখম অপরচালক
Image

টমটম চালকের মারে গুরুতর জখম অপরচালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ বিএমএস সমর্থিত মোটর শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে সিট্যু সমর্থিত মোটর শ্রমিকের বিরুদ্ধে৷ জানা গেছে, সিট্যু সমর্থিত টমটম চালক বিশ্বজিৎ চক্রবর্তী বিএমএস সমর্থিত টমটম চালক মনোরঞ্জন দাসকে প্রচন্ড মারধর করেছে৷ তাতে, তিনি গুরুতর আহত হয়েছেন৷ এই ঘটনায় বটতলা ফাঁড়িতে বিশ্বজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

জানা গেছে, শনিবার সকালে বিশ্বজিৎ চক্রবর্তী ফোন করে মনোরঞ্জন দাসকে বাড়ি থেকে ডেকে আনেন৷ তারপর নাগেরজলা সিন্ডিকেটের পিছনে নিয়ে মনোরঞ্জন দাসকে প্রচন্ড মারধর করেন বিশ্বজিৎ চক্রবর্তী, এমনটাই অভিযোগ৷ এই ঘটনার পিছনে কারণ জানা যায়নি৷ মারধরের সময় মনোরঞ্জন দাস চিৎকার দিলে বিএমএস’র অন্য  মোটর শ্রমিকরা ছুটে যান৷ তাদের আসতে দেখে বিশ্বজিৎ চক্রবর্তী পালিয়ে যান৷ আহত মনোরঞ্জন দাসকে করে তার সহকর্মীরা প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ এই ঘটনায় বটতলা ফাঁড়িতে বিশ্বজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ তবে, পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top