News Flash

  • Home
  • Uncategorized
  • আরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত, রাজ্য পুলিশ জেগে উঠেছে, অপরাধ দমনে সাঁড়াশী অভিযানে নামছে
Image

আরক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত, রাজ্য পুলিশ জেগে উঠেছে, অপরাধ দমনে সাঁড়াশী অভিযানে নামছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চুড়াইবাড়ি, ২৪ মার্চ৷৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের আট জেলাতেই পর্যায়ক্রমে পর্যালোচনা করছেন পুলিশ

শনিবার আগরতলায় পশ্চিম জেলার বিভিন্ন থানার ওসিদের নিয়ে বৈঠক করেছেন আই জি (আইন শৃঙ্খলা) কে ভি শ্রীজেশ৷ ছবি নিজস্ব৷

প্রশাসনের উচ্চপদস্থ আধিকারীকরা৷ নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুলিশ প্রশাসনকে এক প্রকার ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া হয়েছে বলেই ধরে নিয়ে এই তৎপরতা৷ সমাজদ্রোহী থেকে শুরু করে, চোর, ছিনতাইবাজ, পাচার বাণিজ্যের পাশাপাশি চাঁদাবাজি ও আন্তর্জাতিক এবং আন্তরাজ্য সীমান্ত অপরাধের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর হচ্ছে৷ রাজ্যে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে শনিবার পশ্চিম জেলার বিভিন্ন থানার ওসিদের নিয়ে বৈঠক করেছেন আইজি (আইন শৃঙ্খলা) কে ভি শ্রীজেশের পৌরোহিতে এই বৈঠক হয়েছে৷ পাশাপাশি উত্তর জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগেও অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷  চুড়াইবাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারীকরাও উপস্থিত ছিলেন৷ আন্তরাজ্য অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে৷

এদিন, আগরতলায় আই জি (আইন শৃঙ্খলা) কে ভি শ্রীজেশের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ডিআইজি অরিন্দম নাথও উপস্থিত ছিলেন৷ বৈঠকে পশ্চিম জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে জেলার প্রতিটি থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিতে৷ বৈঠকে আলোচনায় গুরুত্ব পেয়েছে আগরতলা বইমেলা এবং চৈত্র মেলার বিষয়টি৷ পুলিশের দাবি, এবারের এই দুই মেলায় আগরতলা শহরে ব্যাপক লোক সমাগম হবে৷ তাই আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে৷ সেই সাথে এদিনের বৈঠকে আরও কয়েকটি বিষয়ে আলোকপাত করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে, পুলিশ মদ বিরোধী অভিযান আরও জোরদার করবে৷ বিভিন্ন স্থানে রাজনৈতিক হিংসা বা সন্ত্রাসের ঘটনা রোধ করতেও পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷ তাছাড়া  সমাজদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ যাদের বিরুদ্ধে স্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তাদেরকে জালে তুলতে প্রতিটি থানাকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আই জি (আইন শৃঙ্খলা) কে ভি শ্রীজেশ নির্দেশ দিয়েছেন৷

পাচার বাণিজ্য, চোরাকারবার সহ নানা অপরাধ রোধ করতে উত্তর জেলার পুলিশ সুপার ও পার্শ্ববর্তী রাজ্য করিমগঞ্জের পুলিশ সুপারের মধ্যে প্রথমবারের মত হয়েছে৷ এদিন, উত্তর জেলার চুরাইবাড়িতে এই বৈঠক হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার মানিক দাস, করিমগঞ্জের পুলিশ সুপার সৌরভ উপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার লিনা দলে সহ বিএসএফ, কাস্টম এবং শুক্ল বিভাগ সহ অন্যান্য নানা দপ্তরের আধিকারিকরা৷ এই প্রথম দুটি রাজ্যের মধ্যে জেলা ভিত্তিক বৈঠক হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে৷ উত্তর জেলার পুলিশ সুপার মানিক দাস বলেন দীর্ঘদিন যাবৎ এই চুরাইবাড়ি সীমান্ত হয়ে অবৈধভাবে নেশাসামগ্রী সহ নানা পণ্যের চোরাচালান চলছে৷ এই চোরাচালান ও পাচার বাণিজ্য রোধ করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে৷ অপরদিকে অসমের করিমগঞ্জ জেলার পুলিশ সুপার সৌরভ উপাধ্যায় জানান রাজ্য দুটি আলাদা, কিন্তু দুটি রাজ্যের সমস্যা এক৷ অপরাধ ও অপরাধী দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ সেই কারনে পাশ্ববর্তী জেলার সাথে একজোট হয়ে কাজ করলে সমস্যা দূরিকরন সম্ভব হবে৷ জানা গিয়েছে বৈঠকে দুই রাজ্যের দুই জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা একজোট হয়ে অপরাধ রোধ করতে কাজ করবে বলে সহমত পোষণ করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top