News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি ঃ সম্পাদক ও সভাপতি বদলে তোড়জোর
Image

আইপিএফটি ঃ সম্পাদক ও সভাপতি বদলে তোড়জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ আইপিএফটি’র সম্পাদক ও সভাপতি বদলের জোড়জোর শুরু হয়েছে৷ কারণ, বর্তমান সম্পাদক মেবার কুমার জমাতিয়া ও সভাপতি এনসি দেববর্মা এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য৷ ফলে, সংগঠনের নজর দেওয়ার জন্য নতুন মুখ চাইছে দল৷ আইপিএফটি সহ-সভাপতি অনন্ত দেববর্মার কথায়, আগামী মাসের মধ্যেই দলের সম্পাদক ও সভাপতি বদল করা হবে৷

শনিবার আইপিএফটি’র কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে কমিটির মোট ৮৫ জন সদস্য উপস্থিত ছিলেন৷ এই বৈঠকে বর্তমান সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা এবং সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও উপস্থিত ছিলেন৷ কিন্তু, সরকারী অনুষ্ঠানে যোগ দিতে হবে, তাই বৈঠকে বেশি সময় থাকতে পারেননি তাঁরা৷ এদিন, এই বৈঠকে দলের নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে সংগঠনের কর্মসূচী নিয়ে আলোচনা হয়েছে৷

সূত্রের খবর, ইস্যুভিত্তিক এজেন্ডা তৈরিতে দল ঐকমত্যে আসতে চাইছে৷ এক্ষেত্রে পৃথক রাজ্যের দাবি নিয়ে আগামী দিনে অবস্থান কি হবে, তাও মুখ্য আলোচ্য বিষয় ছিল বৈঠকে৷ নির্বাচনে আইপিএফটি দারুণ সাফল্য পেয়েছে৷ ফলে, এই সফলতা আগামী দিনে আরো বৃহৎ পরিসরে পৌছে দিতে চাইছে দল৷

এক্ষেত্রে সংগঠনের পরিচালনায় নতুন মুখ চাইছে আইপিএফটি৷ দলের বর্তমান সভাপতি এবং সম্পাদক এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য৷ ফলে, তাঁদের উপর রাজ্যের গুরুদায়িত্ব রয়েছে৷ এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারলে দল সমালোচিত হবে, তা অস্বীকার করছেন না নেতৃবৃন্দ৷ ফলে, সংগঠন পরিচালনার দায়িত্ব থেকে বর্তমান সভাপতি এবং সম্পাদককে রেহাই দেওয়া হোক, এবিষয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে৷

দলের সহ-সভাপতি অনন্ত দেববর্মার কথায়, আইপিএফটি’র নতুন সম্পাদক এবং সভাপতি অবিলম্বে নির্বাচিত করতে হবে৷ নইলে, সংগঠন পরিচালনায় ব্যাঘাত ঘটতে পারে৷ বর্তমান সম্পাদক এবং সভাপতির উপর থেকে সংগঠনের চাপ কমানোর জন্যই দল এমনটা চাইছে, বলেন অনন্ত দেববর্মা৷ তাঁর বক্তব্য, আগামী মাসের মধ্যেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ নতুন সম্পাদক এবং সভাপতি নির্বাচন সকলের সম্মতির ভিত্তিতেই হবে, তা জানিয়েছেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top