News Flash

  • Home
  • Uncategorized
  • লালুর প্রাণ নিয়ে সংশয়, চাঞ্চল্যকর দাবি তেজস্বীর
Image

লালুর প্রাণ নিয়ে সংশয়, চাঞ্চল্যকর দাবি তেজস্বীর

পাটনা, ২৪ মার্চ (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যেভাবে চক্রান্ত করছে, তাতে আমি নিশ্চিত লালুজীর প্রাণ নিয়ে সংশয় রয়েছে| শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব| পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় (দুমকা কোষাগার মামলা) শনিবার ১৪ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে লালুর| পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে আরজেডি সুপ্রিমোকে| এ দিন লালুর সাজা প্রসঙ্গে তাঁর ছেলে তেজস্বী যাদবকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এই আদেশের প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হবো আমরা|’ এরপরই ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করে লালু-পুত্র বলেছেন, ‘বিজেপি যেভাবে চক্রান্ত করছে, তাতে আমি নিশ্চিত লালুজীর প্রাণ নিয়ে সংশয় রয়েছে|’ এদিকে, তেজস্বী যাদবের চাঞ্চল্যকর এই মন্তব্যের প্রেক্ষিতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, ‘পুলিশ হেফাজতে বন্দী কোনও ব্যক্তির যদি প্রাণ নিয়ে সংশয় থাকে, তাহলে তাঁর উচিত আদালতে আবেদন করা| তাঁকে (লালু) কীসের হুমকি দেওয়া হচ্ছে? কেউ তো তাঁর সঙ্গে দেখা করতে পারে না, তাহলে কিসের বিপদ?’
দুমকা কোষাগার মামলায় ১৪ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে লালুর| রাঁচির বিশেষ সিবিআই আদালত সূত্রের খবর, আরসি৩৮এ/৯৬ মামলায় ভারতীয় দণ্ডবিধির ১২০ (বি), ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ৪৭৭ (এ) ধারায় ৭ বছরের কারাদণ্ডের সাজা হয়েছে লালুর| এছাড়াও পিসি আইনের ১৩ (২), ১৩ (১) (সি) (ডি) ধারায় ৭ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে লালুকে| বিশেষ সিবিআই আদালতের সাজা ঘোষণা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ‘আইন নিজের কাজ করেছে| এ বিষয়ে আমি কিছু বলতে চাই না| এটা কোনও দলের রায় নয়| যেমন কর্ম, তেমন ফল|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top