News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলা সাংবাদিককে শারীরিক নিগ্রহের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
Image

মহিলা সাংবাদিককে শারীরিক নিগ্রহের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : কর্তব্যরত পুলিশ অাধিকারিকের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। অভিযোগ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ অন্দোলনের সময় খবর সংগ্রহ করতে গিয়ে কর্তব্যরত পুলিশ অাধিকারিকের হাতে শারীরিক নিগ্রহের শিকার হন ওই মহিলা সাংবাদিক। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। শুক্রবার দিল্লি ক্যানটনমেন্ট স্টেশন হাউজের পুলিশ অাধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
যৌন নির্যাতনে অভিযুক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অতুল জহরীর জামিনকে কেন্দ্র করে শুক্রবার আন্দোলনে নামেন পড়ুয়ারা। জহরীর বিরুদ্ধে আটজনকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। পড়ুয়াদের দাবি, অবিলম্বে তাঁকে সাসপেন্ড করতে হবে। এই দাবিতে তাঁরা শুক্রবার প্রতিবাদে নামেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠাচার্জ করে পুলিশ। অভিযোগ, গন্ডগোল চলাকালীন অভিযুক্ত পুলিশ অাধিকারিক তাঁর ক্যামেরা কেড়ে নেন। সাংবাদিক পরিচয় জেনেও তিনি তা ফেরত দেননি। উলটে তাঁর শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top