News Flash

  • Home
  • Uncategorized
  • দলের সাংসদদের জন্য ৩ লক্ষ ট্যুইটার ফলোয়ারের লক্ষ্যমাত্রা ধার্য করল বিজেপি
Image

দলের সাংসদদের জন্য ৩ লক্ষ ট্যুইটার ফলোয়ারের লক্ষ্যমাত্রা ধার্য করল বিজেপি

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিগত কয়েক বছর ধরে ভারতীয় রাজনীতিতে সোশ্যাল মিডিয়া এক অতিগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ছোট, বড়, মাঝারি প্রায় প্রত্যেক নেতারই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। ভোটের সময় মিটিং, মিছিল, সমাবেশের পাশপাশি সোশ্যাল মিডিয়া দিয়েও চেষ্টা করা হয় ভোটারদের আরও বেশি কাছাকাছি যাওয়ার জন্য।
তাই এবার সোশ্যাল মিডিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে চাইছে বিজেপি। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে সোশ্যাল মিডিয়ায় এমনই বেশি সাবলীল বিজেপি। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়া নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে বিজেপি। আর সেই মর্মের দলের প্রতিটা সাংসদকে ব্যক্তিগত ট্যুইটার অ্যাকাউন্টে তিন লক্ষ ফলোয়ার সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ধার্য করল বিজেপি। এই বিষয়ে প্রত্যেক সাংসদকে নির্দেশিকাও জারি করা হয়েছে। বিগত চার বছরে কেন্দ্রীয় সরকারের জনমোহিনী প্রকল্পগুলির সাফল্য তুলে ধরার পাশাপাশি আগামী দিনে আরও কি কি নতুন সরকারী প্রকল্প আসতে চলেছে সেই বিষয়েও জনগণকে অবগত করা। অন্যদিকে জনগণের অভাব অভিযোগও শোনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সূত্রের দাবি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়ানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top