News Flash

  • Home
  • Uncategorized
  • টিডিপির এনডিএ ত্যাগ একতরফা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : অমিত শাহ
Image

টিডিপির এনডিএ ত্যাগ একতরফা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : অমিত শাহ

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য টিডিপিকে তীব্র ভাষায় কটাক্ষ করল বিজেপি। সম্প্রতি টিডিপির সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে উদ্দেশ্য করে চিঠি লেখেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর সেই চিঠিতে টিডিপির এনডিএ ত্যাগকে একতরফা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন বিজেপি সভাপতি| এই প্রসঙ্গে তিনি লেখেন, টিডিপির এনডিএ ত্যাগের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং একতরফা। আমি শঙ্কিত যে সিদ্ধান্তটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই নেওয়া হয়েছে। এর সঙ্গে উন্নয়নের কোনও সম্পর্ক নেই।
অন্ধ্রপ্রদেশের বিষয়টি বিজেপি যে গুরুত্ব সহকারে বিচার করছে সেই প্রসঙ্গটি চিঠিতে উত্থাপন করে অমিত শাহ লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশের বিকাশ এবং সমৃদ্ধির জন্য সব রকমের চেষ্টা যাচ্ছে। তেলেগু ভাষী মানুষের জন্য বিজেপি বহুবার সোচ্চার হয়েছে। কংগ্রেস তেলেগু ভাষী মানুষের জন্য সহানুভূতিশীল ছিল না। কিন্তু তেলেগু মানুষের জন্য বিজেপি বরাবরই সোচ্চার থেকেছে।
চন্দ্রবাবু নাইডুকে উদ্দেশ্য করে তিনি বলেন, এর আগের লোকসভা এবং রাজ্যসভায় আপনাদের যখন পর্যাপ্ত আসন ছিল না তখনও দুই রাজ্যের তেলেগুভাষীদের জন্য সোচ্চার হয়েছিল বিজেপি। প্রসঙ্গত, এনডিএ ছেড়ে বেরিয়ে এসে বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে কেন্দ্রীয় সরকারকে ফেলে দিতে চাইছে টিডিপি। তাই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তেলেগুভাষী মানুষদের নিজেদের দিকে টানার পাশাপাশি টিডিপির সঙ্গে দুরন্ত কমানোর জন্যও উঠেপড়ে লেগেছে বিজেপি। পাশাপাশি উগাডি উৎসব উপলক্ষ্যে চন্দ্রবাবু নাইডুকে চিঠিতে শুভেচ্ছা জানান অমিত

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top